হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

এবার ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-02-2023 06:02:20 am

তুরস্ক ও জাপানের পর এবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ রোববার ভোরে রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটির নিউ ব্রিটেন অঞ্চল। এনডিটিভি, রয়টার্সসহ একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের গভীরতা ছিল ৩৮ কিলোমিটার। ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। এ ছাড়া কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি।


এর আগে গতকাল শনিবার রাতে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। জাপানের জাতীয় ভূবিজ্ঞান গবেষণা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনআইইডি বলেছে, ভূমিকম্পটি নেমুরো উপদ্বীপের ভূপৃষ্ঠ থেকে ৬১ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।


উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এরপর বিভিন্ন দেশে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, সিকিম, তাজিকিস্তান, জম্মু-কাশ্মীর, রোমানিয়া ও বাংলাদেশও ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও খবর