‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নোয়াখালীর পুলিশ কনস্টেবল নিযোগে কোন ঘুষ লাগেনা এসপির হুঁশিয়ারি।

নোয়াখালীর পুলিশ কনস্টেবল নিযোগে কোন ঘুষ লাগেনা এসপির হুঁশিয়ারি।



নোয়াখালীর পুলিশ কনস্টেবল নিযোগে কোন ঘুষ লাগেনা এসপির হুঁশিয়ারি।


রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী 


চাকরি নয়, সেবা—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন।


২ মার্চ বৃহস্পতিবার নোয়াখালী জেলা পুলিশ লাইন্স মাঠে নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারীকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৭ টা থেকে নোয়াখালী জেলার প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার (১ম দিন) কার্যক্রম সম্পন্ন হয়েছে।


শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় নোয়াখালী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ শহীদুল ইসলাম (পিপিএম - বার), পুলিশ সুপার, নোয়াখালী এবং ওহাবুল ইসলাম খন্দাকার, পুলিশ সুপার,এসবি,ঢাকা, মো: মোজ্জামেল হোসেন রেজা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ব্রাহ্মণবাড়িয়া,  মোর্তাহীন বিল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নোয়াখালী,নাজমুল হাসান রাজিব,পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নোয়াখালী,আমান উল্লাহ, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) নোয়াখালী 

 সহ পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধিদ্বয় উপস্থিত ছিলেন।


পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে বলেন,আমি ধন্যবাদ জানাতে চাই অনেকটাই শৃঙ্খলভাবে তোমরা প্রথম দিনটা সম্পূর্ণ করতে চলেছো। যারা এই প্রথম দিনে উত্তীর্ণ হয়েছো সকলকে অভিনন্দন। দ্বিতীয় দিনের শুরুটা ভালো হবে এজন্য আমার পক্ষ থেকে আমাদের সিনিয়র স্যার তথা বাংলাদেশ পুলিশের পক্ষ হতে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও দোয়া।

তোমরা জানো, আগামীকাল তোমাদের চারটি ইভেন্ট আছে। সর্বোপরি একটা জিনিস মাথায় রাখবা তোমরা আজকের দিনটি এবং আমাদের লোকজনকে তোমরা খুব কাছ থেকে লক্ষ্য করেছো যে আমাদের মধ্যে কোন রকম স্বজনপ্রীতির কিছু নেই। তোমাদের কাউকে আমরা চিনি না আমাদের কেউ তোমরা চিনোনা। সেক্ষেত্রে বারবার একটি কথা সুস্পষ্ট করে বলতে চাই, তোমাদের যোগ্যতা, শারীরিক সক্ষমতা এবং মেধা এই তিনের সমন্বয়ে কিন্তু তোমাদের মধ্য থেকে যোগ্য থেকে যোগ্যতরকে আমরা বেছে নেব।


তিনি আরও বলেন, কোনভাবেই প্রতারণার ফাঁদে পা দেবে না আবার বলছি, সেটা তোমরা তোমাদের অভিভাবক কে বলে দিবা যে কোনভাবেই যেন কোনরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়া যায় এটার কোন সম্ভাবনা নেই। 


যোগ্যতার ভিত্তিতেই মেধার ভিত্তিতেই তোমরা ফিটনেস এর ভিত্তিতেই তোমরা চাকরি পাবা এবং যে সরকারি ফি-টুকু জমা দিয়েছো এর বাইরে একটা পয়সাও তোমরা কোন জায়গায় খরচ করবা না। যদি এরকম প্রমাণ পাই কোন জায়গায় এ ধরনের কর্মে লিপ্ত হয়েছো বরং তোমাদের জন্য আরো সেটা নেগেটিভ হয়ে থাকবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেন। 

ইনশাআল্লাহ, তোমরা কালকের দিনটি শৃঙ্খলার সাথে খুব ভালোমতো পারকরবা অনেক অনেক শুভকামনা রইলো। পাশাপাশি শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় সঠিকভাবে সম্পন্ন হওয়ার নিয়োগ বোর্ডের সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।


আগামীকাল (০৩ মার্চ ২০২৩) তারিখ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স নোয়াখালীতে এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও খবর