হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

নন্দীগ্রামে নবম শ্রেণীর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রোকেয়া খাতুন (১৫) নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এঘটনা ঘটে। সে ওই গ্রামের কৃষক আব্দুর রহমানের মেয়ে ও রামকৃষ্ঠপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। স্থানীয়রা জানায়, গত বুধবার শিক্ষার্থী রোকেয়া খাতুনকে রেখে মা ও ভাবি আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীর বাবা আব্দুর রহমান মাঠে ঘাষ কাটতে যান। দুপুরে এসে দেখেন তার মেয়ে রোকেয়া খাতুন নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী প্রাথমিকভাবে ধারণা করছেন, তার মা ও ভাবি তাকে বাড়িতে রেখে যাওয়ার কারণে অভিমান করে আত্মহত্যা করতে পারে। নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

আরও খবর