রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন

কুড়িগ্রামে ছাত্রসমাজের সাবেক নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির জিডি


অন্য গ্রাহকের বিল বাকি থাকায় সংযোগ বিচ্ছিন্ন করায় অফিসে ঢুকে হিসাবরক্ষকে গালিগালাজ ও প্রাণনাশের অভিযোগ উঠেছে নগেশ্বরী উপজেলা ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার। 


একই সাথে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন তিনি। এতে তিনি উল্লেখ করেছেন জাহিদুল ইসলাম জাহিদ প্রায়ই অফিসে এসে বিলিং ও ক্যাশ শাখার কর্মচারীসহ লাইনম্যানদের গালাগালি করতেন। এমনকি নারী কর্মীকেও অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ রয়েছে। অতিষ্ঠ হয়ে তার নামে থানায় অভিযোগ করেছেন এ কর্মকর্তা। উপজেলা ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ নাগেশ্বরী পৌর এলাকার বালাটারী গ্রামের ওমর আলীর ছেলে।


অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪মার্চ দুপুর সোয়া ১২টার দিকে অফিসে ঢুকে জোনাল অফিসের হিসাবরক্ষক সৈয়দ রফিকুল ইসলামকে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়। পরে বিষয়টি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিমকে জানান। পরে ওইদিনই নাগেশ্বরী থানায় সাধারণ ডায়েরি করেন ডেপুটি জেনারেল ম্যানেজার নিজেই। এছাড়াও জিডিতে উল্লেখ করেন, জাহিদ বিভিন্ন সময় অফিসে এসে বিলিং ও ক্যাশ শাখার কর্মচারীদের সাথে দূর্ব্যবহার করতেন। গালাগালি করতেন। হুমকীও দিতেন। মুঠোফোনে কল করে লাইনম্যানদেরও গালাগালি করতেন তিনি। 


এর আগে অফিসে ঢুকে বিলিং শাখার নারী কর্মীদের গালিগালাজের করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে বিলিং শাখার বিলিং সুপারভাইজার এক নারী বলেন, তার নিজের কোন কাজ নেই। অন্যের কাজ নিয়ে আসতো। অফিসে ঢুকে বলতো এটা করে দেন সেটা করে দেন। না করলে এ করবে সে করবে। এরকম করতো। সে প্রভাব দেখাতো এসে।


তবে জাহিদুল ইসলাম জাহিদ বলেন, আমি একটা সুপারিশ নিয়ে গেছি। আমার সাথে খারাপ আচরণ করেছে একাউন্টেন্ট। ডিপুটি জিএমও খারাপ আচরণ করেছেন। এখন আমার বিরুদ্ধে ওনারা ষড়যন্ত্র করছে। আমাকে দালাল বলেছে। আমি নাকি দালালী করতে যাই। এ নিয়ে তর্ক হয়েছে একাউন্টেন্টের সাথে। উনি আমার সাথে মিস বিহ্যাব করেছে। 


কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল হালিমকে বলেন, জিডিতে যা পেয়েছেন সেটাই আমার বক্তব্য। 


নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করবো।


কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মহিতুল ইসলাম বলেন, আমাকেও অনুলিপি দিয়েছে। বিষয়টি দেখা হবে।


আরও খবর



deshchitro-69e39db4defe5-180426090524.webp
ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত

১৫ ঘন্টা ৪ মিনিট আগে