শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

আইফোনে দ্রুত ডকুমেন্ট পাঠাবেন যেভাবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-08-2022 05:31:37 am

ফাইল ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


ডকুমেন্ট স্ক্যান বা স্বাক্ষর করতে ভারি আকারের মেশিনের কোনো প্রয়োজন নেই কারণ মাত্র এক মিনিটেরও কম সময়ে নিজস্ব আইফোন বা আইপ্যাডের মাধ্যমে সহজেই একটি ডকুমেন্ট স্ক্যান করার পর সেটিকে পিডিএফ ফাইলে রূপান্তর করে যে কোনো জায়গায় পাঠাতে পারেন ব্যবহারকারী।


মার্কিন প্রকাশনা সিএনবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ডাক্তার দেখানোর জন্য ফর্ম পূরণ, দলিল স্বাক্ষর অথবা কোনো চুক্তি পাঠানোর মতো সকল কাজই করতে পারে ‘অ্যাপল নোটস’ অ্যাপ, যা আগে থেকে ইনস্টল করা থাকে আইফোন ও আইপ্যাড ডিভাইসে।


‘স্ক্যান’ ফাংশনটি ব্যবহার করলে ব্যবহারকারীর ডকুমেন্ট কেবল একটি কাগজের টুকরোর ছবি নয় বরং আসল স্ক্যানের মতোই দেখাবে। এরইসঙ্গে ব্যবহারকারী চাইলে ডকুমেন্ট সাদা-কালো করার পাশাপাশি ডকুমেন্টে ‘ই-সাইন ও একাধিক পেইজকে একত্র করে একটি পিডিএফ ফাইলে আনতে পারে অ্যাপটি।


▪️আইফোন বা আইপ্যাডে কীভাবে ডকুমেন্ট স্ক্যান করবেন?


নোটস অ্যাপে প্রবেশ করুন এবং নতুন নোট তৈরি করতে ডানপাশের নীচ অংশে থাকা ‘পেন-অ্যান্ড-পেপার’ আইকনে ক্লিক করুন।

▪️‘ক্যামেরা’ আইকনে চাপ দিন এবং ‘স্ক্যান ডকুমেন্টস’ বাটনে ক্লিক করুন।

আপনার আইফোন বা আইপ্যাড ক্যামেরা লেন্স বরাবর ডকুমেন্টটি রাখুন। পরপরই আপনার ডকুমেন্ট পরিসীমায় কমলা রংয়ে হাইলাইট করা একটি বাক্স আসবে ও স্বয়ংক্রিয়ভাবেই এটি স্ক্যান হবে। ‘শাটার’ অথবা ‘ভলিউম’ বাটনের যে কোনো একটিতে চাপ দিয়েও ছবি তুলতে পারেন ব্যবহারকারী, যদি তার ডকুমেন্ট তখনই স্ক্যান করার প্রয়োজনীয়তা না থাকে।

ডকুমেন্টের আকার না দেখা গেলে স্ক্যানিং বক্সের প্রতিটি কোনায় ক্লিক বা ড্র্যাগ করতে হবে, যার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড নয় কেবল ডকুমেন্টেরই ছবি তুলবে অ্যাপটি।

আপনি যদি একাধিক পিডিএফ স্ক্যান করেন, তাহলে একটি পেইজের পর অন্য পেইজ স্ক্যান করে একাধিক পিডিএফ ফাইলকে একটি ফাইলে আনতে পারবেন।

▪️স্ক্যানটি সম্পন্ন হলে ‘সেইভ’ বাটন চাপুন।

পিডিএফ স্বাক্ষর করতে: ‘মার্ক আপ’ অপশনে গিয়ে নীচের ডানপাশে থাকা ‘+’ বাটনে চাপ দিয়ে ‘সিগনেচার’ অপশনে ক্লিক করবেন। এখানে আপনি আগে থেকে সেইভ করা স্বাক্ষর অথবা নতুন একটি স্বাক্ষর বানাতে পারেন। স্বাক্ষরের আকার পরিবর্তনযোগ্য এবং ডকুমেন্টের যে কোনো জায়গায় আপনি এটি বসাতে পারবেন।

আরও খবর
69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

৪৪ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

১৫৭ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১৬৩ দিন ১৪ ঘন্টা ১৬ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

২৪৫ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২৭০ দিন ২৩ ঘন্টা ৪৪ মিনিট আগে