আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2023 09:35:35 am

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বেলা ৩টায় তিনি মঞ্চে ওঠেন। পরে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় জনসভার কার্যক্রম।


শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপরে গারোদের ভাষায় গান ও নাচ পরিবেশন করা হয়। এরপর স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা জনসভায় বক্তব্য দিচ্ছেন।


ছোট ছোট মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে যাচ্ছেন নেতা-কর্মীরা। আজ শনিবার সকালে ময়নমসিংহ নগরের টাউনহল এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ গিয়েছিলেন। 


পাঁচ বছর পর আবার আজ তিনি ময়মনসিংহে গেছেন। তার এ আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ময়মনসিংহ নগর। নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।


এদিকে আজ সকাল থেকেই প্রধানমন্ত্রীর জনসভাস্থলে আসতে শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। জনসভায় মানুষের আসার সুবিধার্থে ময়মনসিংহ থেকে জামালপুর, নেত্রকোনা জেলা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় আজ চলছে আটটি বিশেষ ট্রেন।

আরও খবর