আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

কুষ্টিয়ায় সড়কে ঝড়ল দুই মোটরসাইকেল আরোহীর তরতাজা প্রাণ!

আজ সকালে ঢাকা যাওয়ার পথে দবির মোল্লা রেলগেটে নছিমনের সাথে মটর সাইকেলের সংঘর্ষে লিখন নামে এক যুবক নির্মম মৃত্যু হয়েছে। এছাড়াও মেডিকেলের সামনে সড়ক দুর্ঘটনায় আরো এক যুবকের মৃত্যু হয়েছে।


কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে তিন ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী এই দুই যুবক নিহত হয়।


কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায় জানান, রবিবার সকাল ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেটের পাশে মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সামস তবরেজ লিখন (২৬) নামের একজন নিহত হন।  


নিহত লিখন কুষ্টিয়া শহরতলীর দেশয়ালীপাড়া এলাকার বশিরুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।


বর্তমানে তিনি ঢাকায় ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন তিনি।


অপরদিকে সকাল সাড়ে ৮টার একই মহাসড়কের সামান্য অদূরে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে বাসের সঙ্গে ধাক্কা লেগে আবদুর রউফ (৩৮) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। নিহত আবদুর রউফ লাহিনী এলাকার মৃত সোবিজ উদ্দিনের ছেলে।


সকালে কাজের জন্য মোটরসাইকেলযোগে শহরের দিকে যাচ্ছিলেন রউফ। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে

Tag
আরও খবর