‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মিঠাপুকুরে বাংলা-জার্মান সম্প্রীতি কর্তৃক দুস্থ ও গরিবদের খাদ্য সামগ্রী বিতরণ


রংপুরের মিঠাপুুকুর উপজেলায় ফ্রান্সভিত্তিক দাতা সংস্থা “LIFE” এর আর্থিক সহযোগিতায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।এ সময় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়নে বসবাসরত ৩৫০টি নির্বাচিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেওয়া হয়।


শনিবার সকালে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বিজিএস ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রাঙ্গনে বিজিএস নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমার সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর থানা ইনচার্জ মোস্তাফিজার রহমান,পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবার রহমান,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম,১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যা রাশেদা বেগম,প্রোগাম ম্যানেজার(টিভিইটি) জগদীশ চন্দ্র রায়,জোবায়ের সিদ্দিক(এমএফপি),খন্দকার হাবিবুল আরিফ(বিজিএস),বিজিএসের একাউন্টেন্ট ক্যওয়াং,রিজিওনাল ম্যানেজার ও বিজিএসের মাইক্রোফাইনান্স আতিকুল ইসলাম,বিজিএস ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উপাধাক্ষ্য ইমরান হোসেনসহ প্রমূখ।


এসময় প্রতিটি প্যাকেজে ২৫ কেজি চাল,৩কেজি আলু,২লিটার তেল,২কেজি পেঁয়াজ,১কেজি লবণ এবং ১ কেজি মসুর ডালসহ সর্বমোট ৩৫ কেজি করে মালামাল প্রতিটি পরিবারকে বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ফাতেমাতুজ জোহরা বলেন- সরকারের পাশাপাশি বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে বিজিএসের কর্মসূচি সত্যিই প্রশংসার দাবীদার।ভবিষ্যতেও যেন এ ধরণের সহযোগিতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।



Tag
আরও খবর