বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি সানন্দবাড়ী বাজারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে পৃথক অভিযানে গ্রেফতার - ২ দেবহাটায় র‌্যাবের অভিযানে ২৫৪ বোতল ফেনসিডিল জব্দ, আটক ১ বিজিবির অভিযানে ফেনসিডিল-কোডিনসহ মালামাল আটক আক্কেলপুরে একই দিনে পৃথক স্থান থেকে দুই নারীসহ ৩ জনের লাশ উদ্ধার. আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্র্যাকের র‌্যালি আলোচনা সভা ও বৃক্ষ রোপন ভূমির সেবা ক্ষেত্রে কোন অনিয়ম বরদাশত করা হবে না -ডিসি ড. জি. এম সরফরাজ বানিয়াচংয়ে গ্রাম আদালতের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল

ববি রাজনীতিতে আসছেন কি না, যা জানালেন প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 01:14:10 pm

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি৷ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে৷


এরপরই ববি কি শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল ধরবেন কি না এ নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে। সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনেও প্রশ্ন আসে এ নিয়ে।    


জবাবে এমন কোনো কিছুর পরিকল্পনা নেই জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের দুই বোনের পাঁচ সন্তান। তারা সবসময় আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে সিআরআইসহ যত গবেষণামূলক কাজ বলেন তারা করে যাচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আজকে যে দক্ষ জনশক্তি, এটার পেছনেও তাদের কিছু অবদান আছে। অটিজম নিয়ে কাজ করছে। তারা কিন্তু দেশের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু সেরকম কোনো উদ্দেশ্য ছিলো না। তারা রাজনৈতিক অভিলাষ নিয়ে কাজ করে না। দেশের জন্য মানুষের জন্য তারা সবসময়ই কাজ করে।


প্রধানমন্ত্রী বলেন, ৭ মার্চ ববির ফুল দিতে যাওয়ার পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই। পরিবারের সদস্য হিসেবে ফুল দিয়েছে সে।

আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৪ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে