পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আরও ৫৮ লাখ টাকা উদ্ধার, মূল পরিকল্পনাকারী গ্রেফতার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 10:52:40 am

ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় নতুন করে আরও ৫৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 


মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।


পুলিশ জানিয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ডাকাতির ঘটনায় ৭ কোটি ১ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


হারুন অর রশীদ জানান, গ্রেফতার তিনজনের মধ্যে আকাশ নামে একজনকে কিছুক্ষণ আগে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে তার কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে কিনা সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি হারুন। 


ডিবি প্রধান বলেন, আকাশ টাকা লুটের মূল পরিকল্পনাকারীদের একজন। গতকাল ঢাকার বনানীর কড়াইল বস্তি থেকে হৃদয় নামে একজনকে গ্রেফতারের পর ৪৮ লাখ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে নেত্রকোণা থেকে গ্রেফতার করা হয় নীরব নামে একজনকে গ্রেফতারের পর তার কাছ থেকে আরও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ নিয়ে সব মিলে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। টাকা উদ্ধার করা হয়েছে ৭ কোটি ১ লাখ ৫৬ হাজার টাকা। 


এ ঘটনার আরও একজন পরিকল্পনাকারী হলেন সোহেল রানা। তাকে গ্রেফতার করা না গেলেও তিনি ডিবির জালে আছেন। রাজধানীর উত্তরায় প্রকাশ্যে গত বৃহস্পতিবার সকালে বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা। 


এই ঘটনায় গোয়েন্দা মিরপুর বিভাগ গত ১২ মার্চ পর্যন্ত ২ কোটি ৫৪ লাখ টাকা উদ্ধার করে ৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই ঘটনার বাস্তবায়নে বিভিন্ন স্তরে বিভিন্ন গ্রুপ ভিন্ন ভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল। কেউ ছিল পরিকল্পনাকারী, কেউ মোবাইল ও সিম সংগ্রহকারী, কেউ শুধুমাত্র ঘটনার সময় ভাড়াটে হিসেবে কাজ করে। 

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে