হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

সেন্টমার্টিনে জাহাজ স্টাফদের বিরুদ্ধে শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2023 04:47:15 pm

সেন্টমার্টিন থেকে ভ্রমণ শেষে দমদমিয়া জেটিঘাটে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ বে-ক্রুজ স্টাফদের হাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা দুই দফা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন জাহাজে থাকা শিক্ষার্থী রিদুয়ান।


মঙ্গলবার (১৪ মার্চ) বিকালের দিকে প্রথম দফা সাগরের মাঝপথে, এরপর সন্ধায় দমদমিয়া জেটিঘাটে পৌঁছালে আবারও মারধর করা হয় বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, বিজিবিসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিদুয়ান বলেন, ভ্রমণ শেষে মঙ্গলবার সেন্টমার্টিন থেকে বে-ক্রুজে ফিরছিলেন ৭৫ জন শিক্ষার্থী। মাঝপথে এসে বসার আসন থেকে শিক্ষার্থীদের তুলে দেন জাহাজের স্টাফরা। তুলে দেওয়ার কারণ জানতে চাইলে শিক্ষার্থীদের মারধর শুরু করেন স্টাফরা। পরবর্তীতে জাহাজ দমদমিয়া ঘাটে পৌঁছালে স্টাফরা খবর দিয়ে বহিরাগত লোক ডেকে এনে আরেক দফা মারধর করে। এতে ১০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।


সেন্টমার্টিন টুরিস্ট পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, সিটে বসা নিয়ে জাহাজের স্টাফ ও শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে বলে জানতে পারছি। ঘটনাটি প্রথম সাগরের মাঝপথে একবার, দমদমিয়া জেটিঘাটে পৌঁছালে দ্বিতীয় দফা হয় বলে তিনি জানান।


পর্যটকবাহী জাহাজ বে-ক্রুজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর জাহাজে থাকা শিক্ষার্থীরা স্টাফদের মারধর করেছে বলে উল্টো অভিযোগ তোলেন।


টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাহাজ স্টাফদের মধ্যে ঘটনার বিষয়টি জানার পর সেখানে গিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর