শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শ্লীলতাহানির অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন জয়পুরহাটে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মশালা রামগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন, তৃতীয় ধাপে কার্ড পেলেন ৪৫৬ নারী ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি

এক ম্যাচে ৫ গোল করে রেকর্ডবইয়ে তোলপাড় হালান্ডের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-03-2023 07:44:26 am

হ্যাটট্রিকসহ একাই ৫ গোল, সেটিও আবার চ্যাম্পিয়নস লিগের মতো আসরে! ২২ বছরের আরলিং হালান্ড আরও একবার দেখালেন, কেন তাকে আগামীর বড় তারকা ভাবা হয়।


চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে হালান্ডের তাণ্ডবের দিনে লাইপজিগকে ৭-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রীতিমত রেকর্ডবইয়ে তোলপাড় হয়ে গেছে হালান্ডের এমন পারফরম্যান্সে।


চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের ২৫তম ম্যাচ ছিল এটি। আসরে ৩০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। প্রতিযোগিতাটিতে তার চেয়ে কম ম্যাচে এই মাইলফলক ছুঁতে পারেননি আর কেউ। হালান্ড ভেঙেছেন সাবেক ডাচ ফরোয়ার্ড রুড ফন নিস্টলরয়ের (৩৪ ম্যাচ) রেকর্ড।


লাইপজিগের বিপক্ষে ম্যাচটিতে প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করে ফেলেন হালান্ড। চ্যাম্পিয়নস লিগে হালান্ডের প্রথম হ্যাটট্রিক ছিল আসরে তার অভিষেক ম্যাচে, ২০১৯ সালে সালসবুর্কের হয়ে।


চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমার্ধে একাধিক হ্যাটট্রিক করা মাত্র দ্বিতীয় ফুটবলার এখন হালান্ড। প্রথম জন ইতালির মার্কো সিমোনে। ১৯৯৬ সালে এসি মিলানের হয়ে ও ২০০০ সালে মোনাকোর জার্সিতে হ্যাটট্রিক করেন তিনি।


চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে ৫ গোল করা খেলোয়াড়দের ছোট্ট তালিকাতেও সদর্পে জায়গা করে নিয়েছেন হালান্ড। তার আগে মাত্র দুজন ফুটবলার এই রেকর্ড গড়তে পেরেছেন।


২০১২ সালে বার্সেলোনার হয়ে বায়ার লেভারকুজেনের বিপক্ষে লিওনেল মেসি ও ২০১৪ সালে শাখতার দোনেৎস্কের হয়ে বাতে বরিসভের বিপক্ষে লুইস আদ্রিয়ানো এই নজির গড়েছিলেন।


এদিকে ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডও গড়া হয়ে গেছে হালান্ডের। তিনি এই মৌসুমে গোল করেছেন ৩৯টি। তাতে ভেঙে গেছে টমি জনসনের প্রায় শতবর্ষী রেকর্ড। ১৯২৮-২৯ মৌসুমে ৩৮ গোল করে রেকর্ডটি গড়েছিলেন সাবেক এই ইংলিশ স্ট্রাইকার।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৪ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

৩২ দিন ৪ ঘন্টা ৯ মিনিট আগে