সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

বশেমুরবিপ্রবির শেখ রাসেল হলে বিভাগীয় আনুপাতিক হারে সিট প্রদান শুরু

আবাসিক হলের সিট হলো একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর  মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটি চাহিদা। সেই চাহিদা পূরণ করতে সঠিক নিয়মে হলে সিট বন্টণ জরুরী এবং হল প্রশাসনের কাছে চ্যালেঞ্জও বটে। আজ রবিবার দুপুর তিনটা থেকে রাত আট টা পর্যন্ত হলে আবাসিকতা পাবার উদ্দেশ্যে আবেদনকৃত শিক্ষার্থীদের ভাইবার মাধ্যমে সেই চ্যালেঞ্জ  বাস্তবায়ন করেছে শেখ রাসেল হল প্রশাসন। অনুষদভিত্তিক ভাইবা অনুষ্ঠিত হয় প্রভোষ্ট অফিসে। মৌখিক পরীক্ষার সময় গত এক সেমিস্টারের একাডেমিক ফলাফলের ট্রান্সক্রিপ্ট ও পারিবারিক অবস্থার ভিত্তিতে শিক্ষার্থীদের  মার্কিং করেন প্রভোষ্ট বডি।


মোট ৪৭২ টি আবেদনের বিপরীতে ফাকা আসন রয়েছে প্রায় ১০০ টি। আবেদন করা শিক্ষার্থীদের  প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


ভাইবা দিতে আসা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসিফ বলেন, এমন নিয়ম আগে দেখিনি। খুবই ভালো লাগছে। এবার মনে হচ্ছে হলে সিট পাব। ১০ টাকা দিয়ে আবেদন করেছিলাম, নাস্তাই দিয়ে দিল সেই টাকার। 


এ বিষয়ে হলের সহকারী প্রভোষ্ট বিজিই বিভাগের প্রভাষক  জনাব ইমদাদুল হক  বলেন, আমরা মৌখিক পরীক্ষার সময় সব দিক বিবেচনা করেছি। একাডেমিক রেজাল্ট ও প্রয়োজনীয়তা যাচাই করেছি। যারা সমাজের পিছিয়ে পরা মানুষ তাদের জন্য কোটার সিস্টেম  চালু করেছি।


এ বিষয়ে শেখ রাসেল হল প্রভোষ্ট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ এমদাদুল হক বলেন, এই হলে বিভাগ ভিত্তিক রেশিও অনুযায়ী সিট প্রদান করার প্রত্যয় নিয়ে দায়িত্ব গ্রহন করেছিলাম । সেটি আজ বাস্তবায়নের পথে । রমজান মাসের মধ্যে আমাদেরকে হ্যান্ডওভার করা হবে। খুব দ্রতই আমরা ফলাফল পাব্লিশ করে দিতে পারব বলে আশা করছি।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৫ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে