পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নব নির্বাচিত রাষ্ট্রপতির সাথে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

আজ ২১ মার্চ মঙ্গলবার দুপুরে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে  নির্বাচিত জনাব সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তাঁর গুলশানস্থ অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।


আলোচনার শুরুতে রবি উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা 'গৌরবের বাংলাদেশ: শেখ মুজিব ও শেখ হাসিনা' গ্রন্থটি নবনির্বাচিত রাষ্ট্রপতির হাতে তুলে দেন। এসময় জনাব সাহাবুদ্দিন চুপ্পু আগ্রহ নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজ খবর নেন। রবি ভিসি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীর পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বর্তমান উপাচার্য প্রফেসর শাহ্ আজমের সুদক্ষ নেতৃত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সমগ্র উত্তরবঙ্গ তথা বাংলাদেশের শিক্ষা ও  সংস্কৃতিচর্চার কেন্দ্রবিন্দু হবে বলে নবনির্বাচিত রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন। 


রবি উপাচার্য নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আসন্ন প্রথম সমাবর্তনে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সানন্দে জানান যে, শপথগ্রহণ শেষে তিনি অবশ্যই কবিগুরুর নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করবেন।


আলাপচারিতার এক পর্যায়ে রবি ভিসি বলেন, রবীন্দ্রনাথের স্মৃতিকে অম্লান রাখার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। আমাদের মহান স্বাধীনতার ৪৩ বছর পর জাতীয় সংগীতের অমর স্রষ্টার  নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দেশবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের। উপাচার্য আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করেছে। এরই ফলস্বরূপ, অবকাঠামো না থাকা সত্ত্বেও ২০২৩ সালের ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে নবীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে অবস্থান করছে।


রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই অর্জনের সংবাদে নবনির্বাচিত রাষ্ট্রপতি অত্যন্ত আনন্দিত হন এবং জানান, যেহেতু রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিরলস পরিশ্রম করছেন, তাই খুব দ্রুত সংকটের উত্তরণ ঘটিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্বজনীন প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিবে। সবশেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে