সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

চবি হিস্ট্রি ক্লাবের "নিজেকে জানুন " কর্মশালার সাটিফিকেট প্রদান অনুষ্ঠানের আয়োজন।

 চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে,  চট্টগ্রাম ইউনিভার্সিটি হিস্ট্রি ক্লাব কতৃক আয়োজিত  "নিজেকে জানুন" কর্মশালার সাটিফিকেট প্রদান করা হয়েছে । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্পোরেট দক্ষতার উন্নতির লক্ষ্যে এই এক মাসের কর্মশালার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

"নিজেকে জানুন" কর্মশালার মাধ্যমে, শিক্ষার্থীরা যোগাযোগ, পাবলিক স্পিকিং, নেতৃত্বদান , সিভি রাইটিং , শুদ্ধ উচ্চারণ এবং উপস্থাপনা সহ কর্পোরেট জগতের জন্য প্রয়োজনীয় দক্ষতা বাড়াতে সাহায্য করেছে। কর্মশালাটি অভিজ্ঞ পেশাদার প্রশিক্ষকদের দ্বারা সেশন পরিচালনা করা হয়েছে , তারা শিক্ষার্থীদের কর্পোরেট জগতে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা বিকাশে সহায়তা করতে ব্যবহারিক, হাতে-কলমে প্রশিক্ষণ দেন। এই কর্মশালায় অংশগ্রহণ করেছে প্রায় ১৩০ জন শিক্ষার্থী।

আর এই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে  উপস্থিত  ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর  ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চবি মাননীয় উপ- উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. বেনু কুমার দে সেইসাথে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম,চবির জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহম্মদ, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ, চবি চীফ মেডিকেল অফিসার ( ভারপ্রাপ্ত)ডাঃ মোহাম্মদ আবু তৈয়ব এবং চবি হিস্ট্রি ক্লাবের উপদেষ্টা চবি ইসলামের ইতিহাসও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোরশেদুল আলম ও ড. মোঃ আহসানুল কবীর। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি যীশু মিত্র।উক্ত অনুষ্ঠানে চবির মাননীয় উপাচার্য প্রফেসর   ড. শিরীণ আখতার বলেন, " ছাত্র জীবনে একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এমন কর্মশালার আয়োজন করা সত্যিই প্রশংসার দাবিদার। উল্লেখ্য, চট্টগ্রাম ইউনিভার্সিটি হিস্ট্রি ক্লাব ' ২০১৭ সালের ২২ শে আগষ্ট প্রতিষ্ঠা লাভ  করে, যা তরুণ প্রজন্মের কাছে ইতিহাসের প্রতিনিধিত্ব করতে সাহায্য করে এবং ক্লাবের সদস্যদের কর্পোরেট জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে। ক্লাবটি তার অনুষ্ঠান এবং অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের উপলব্ধি প্রচার করতে চায় এবং আধুনিক বিশ্বে সফল হওয়ার জন্য তাদের প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করতে চায়।

আরও খবর