আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

ওসির প্রত্যাহার চেয়ে উত্তাল ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবিরের প্রত্যাহার চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্থরের জনতা। ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, সদর উপজেলা যুবলীগ নেতা মিজানুল হক, নির্যাতিত নারী ফরিদা ইয়াসমিন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন৷


জানা যায়, ঈদগাঁও থানার ওসি মোঃ গোলাম কবির যোগদানের পর থেকে গণহারে চাঁদাবাজি, ক্ষমতার অপব্যবহার, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, অপরাধী চক্রের সাথে সংখ্যতা গড়ে তুলে নানান অপকর্মে জড়িয়ে পড়ে,এসবের বিরুদ্ধে ফুঁসে ওঠে স্থানীয় জনতা। সম্প্রতি ২ টি ঘটনায় দেশব্যাপী আলোচিত হয়। গত ২০ মার্চ জালালাবাদে তুচ্ছ ঘটনার জের ধরে স্বামীকে না পেয়ে স্ত্রী, দুগ্ধপোষ্য দুই বাচ্চাসহ তিনজনকে আটক করে পরে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। পরের দিন বাচ্চাসহ নারী ফরিদা ইয়াসমিন জামিনে মুক্তি পায়। ২১ মার্চ রাতে সাদা পোশাকের ৭ পুলিশ সদস্য বাজারের চাঁদাবাজি কালে পথচারী এক এসএসসি পরীক্ষার্থী প্রতিবাদ করে। এক পর্যায়ে তারা দলবদ্ধ হয়ে ঐ স্কুল ছাত্রের উপর হামলা করে আহত করে। এ ঘটনায় জড়িত ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করেছে ওসি। এ দুইটি ঘটনায় ঈদগাঁওয়ের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠে।


মানববন্ধন ও প্রতিবাদ সভায় এলাকার বিক্ষুব্দ জনসাধারন আগামী ২৪ ঘন্টার মধ্যে বিতর্কিত ওসি মোঃ গোলাম কবির বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন।


 

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে