হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার স্বপ্ন দেখাতে হবে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-03-2023 05:26:25 am

চট্টগ্রামের পটিয়াতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের গল্প ও স্বপ্ন নিয়ে ‘মুক্তির গল্প, মুক্তির স্বপ্ন’ নামে এক অনুষ্ঠান হয়েছে। শনিবার সকাল ১০টায় শিক্ষা সাংস্কৃতিক সংগঠন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের গল্প ও স্বপ্ন নিয়ে আলোচনা।


প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সভাপতিত্বে ও সিনিয়র সদস্য সুকান্ত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ।


তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখাতে হবে। শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার স্বপ্ন জাগ্রত করতে হবে। নতুন প্রজন্ম আলোকিত হলে দেশ ও সমাজ আলোকিত হবে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সমাজ সেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রগামী হতে হবে। যার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ নির্মাণ সম্ভব।


অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দীন। তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত মুক্তিযুদ্ধের গল্প শোনাতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে সচেতন করতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শিক্ষা থেকে কোমলমতি শিশুরা বঞ্চিত হবে।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, রাজনীতিবিদ ও সংগঠক রাশেদ মনোয়ার, পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রোগ্রাম অফিসার সুলতানা রাজিয়া, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পটিয়া শাখার ম্যানেজার অপারেশন নুরুল হোসাইন, প্রত্যয়ের সিনিয়র সদস্য আবদুল আল মোমেন, শিবু মল্লিক প্রমুখ।

আরও খবর