আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

হরিপুরে জমি সংক্রান্ত দ্বন্দের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ।

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামে বাড়ির সীমানা সংক্রান্ত দ্বন্দের জেরে সাফি আলী (২৫) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিহতের চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারমাস পূর্বে পিটুনির ঘটনার গুরুতর আহত সহকারী নির্মাণ শ্রমিক সাফি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বিনা চিকিৎসায় বাড়িতেই ভুগছিলো মস্তিষ্ক/স্পাইনে আঘাত জনিত ক্ষত নিয়ে। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে সাফির স্বাস্থ্যের গুরুতর অবনতি হওয়ায় পরিবারের স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাফিকে মৃত: ঘোষনা করেন।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম বলেন, সোমবার সকালে সাফি নামের এক যুবককে জরুরী বিভাগে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেছেন। গত চারমাস পূর্বে এই রোগী এ্যাসল্ট হয়ে ভমিটিং লক্ষনসহ হাসপাতালে ভর্তি হয়েছিলো’।  


নিহত সাফি আলী (২৫) উপজেলার ১নং হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ নদীরকুল এলাকার বাসিন্দা মানসিক প্রতিবন্ধী মতিয়ার রহমানের একমাত্র কর্মক্ষম সহকারী নির্মান শ্রমিক।




নিহতের মা বেবি খাতুন (৪৫)র অভিযোগ, বাড়ির সীমানা সংক্রান্ত দ্বন্দের জেরে আমার ভাসুর কামাল হোসেন দীর্ঘদিন ধরে তার ছেলেদের হুকুম দিয়ে আমার পরিবারের লোকজনকে মারধর ও হুমকি ধামকি দিয়ে আসছিলো। তারই জেরে গত বছরের ২০ নভেম্বর সকালে আমার ছেলে সাফিকে কামাল হোসেনের ৪ছেলে যথাক্রমে তোফাজ্জেল (৩৫), তুষার (৩০), সুজন (২৫), মোফাজ্জেল (২২) গণ বাড়ি থেকে তুলে নিয়ে বোয়ালদ্হা গ্রামের মেছুয়াপাড়াস্থ বাগান এলাকায় কামাল হোসেনের বাড়িতে হাত পা বেধে রড বাটাম লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রের আঘাতসহ মারধর করে। আমরা উপায়ান্ত না পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের সাহায্য চায়। পরে মডেল থানার দারোগা জিন্নাহ এসে গুরুতর আহত চেতনাশুন্য সাফিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে দুইদিন চিকিৎসা শেষে বাড়িতে এসে সাফি এতোদিন ধরে নিস্তেজ অবস্থায় ভুগছিলো। অভাবের সংসারের ওর প্রয়োজনীয় ওষুধও খাওয়া পারিনি। সাফি ছিলো আমার পরিবারের উপার্জনক্ষম ছেলে। আমার পরিবারে দু’বেলা ঠিকমতো খাবারই জোটেনা, ওষুধ কিনবো কি করে? চারমাস পূর্বে সাফিকে মারধরের কুষ্টিয়া মডেল থানায় একটি মামলাও করেছি। কিন্তু সেই মামলায় কোন আসামীকে পুলিশ ধরেনি।




তবে এঘটনায় হুকুমদাতা কামাল হোসেনের মুঠোফোনে ফোন দিয়ে তা বন্ধ পাওয়া যায়।




কুষ্টিয়া মডেল থানার উপপুলিশ পরিদর্শক জিন্নাহ আহমেদ মুঠোফোনে জানান, ‘গত নভেম্বর মাসে বোয়ালদাহ মেছোপাড়া এলাকার কামাল হোসেনের বাড়ি থেকে সাফি নামে এক যুবককে হাত পা বেধে মারধর করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জ্ঞানশুন্য ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলাম। ওই ঘটনায় মারধরে অভিযোগে সাফির মা বেবি খাতুন বাদি হয়ে থানায় মামলা করেছিলো। মামলাটি এখন আদালতে বিচারাধীন আছে।




ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন খাঁন জানান, ‘সোমবার সকালে বোয়ালদাহ গ্রামে সাফি নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। যারাই জড়িত থাক তাদের গ্রেফতার করবে পুলিশ।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে