হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

সুলভ মূল্যে মাংস-দুধ-ডিম বিক্রিতে পুলিশের সহযোগিতা চেয়ে চিঠি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 02:51:29 pm

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র রমজানে রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংসের ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে ১ রমজান থেকে, চলবে ২৮ রমজান পর্যন্ত। এ কার্যক্রমে সহযোগিতা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।


সোমবার (২৭ মার্চ) অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ডা. এমদাদুল হক তালুকদারের সই করা এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে।


এতে বলা হয়, প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক পবিত্র রমজানে মাংস, ডিম, দুধ, মুরগি ইত্যাদি সরবরাহের জোগান ও মূল্য স্থিতিশীল রাখার জন্য ঢাকায় ২০টি স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম নেওয়া হয়েছে। এ কার্যক্রম নির্বিঘ্নে বাস্তবায়নে ফ্রিজারভ্যান ও কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত যানবাহনসমূহ দ্বারা পণ্য পরিবহন ও বিপণনে এই ২০টি স্থান ও যানবাহনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ২৮ রমজান পর্যন্ত সুলভ মূল্যে ডিম, দুধ, মাংস ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রমকে বাস্তবায়নে সার্বিক নিরাপত্তা বিধানসহ সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হলো।


রাজধানীর নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি, খামারবাড়ী, আজিমপুর মাতৃসদন, গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি, ৬০ ফুট রোড, খিলগাঁও (রেলক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আবদুল গণি রোড), সেগুনবাগিচা (কাঁচাবাজার), আরামবাগ, রামপুরা, কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিকনগর গলির মুখে), বছিলা, হাজারীবাগ (সেকশন), লুকাস মোড় (নাখালপাড়া), নয়াবাজার (পুরান ঢাকা) ও কামরাঙ্গীরচর এলাকায় সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে।


এ বছর প্রাথমিকভাবে গরুর মাংস প্রতি কেজি ৬৪০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ৩৪০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতিটি ১০ টাকায় বিক্রি করা হচ্ছে।


প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুধ, ডিম ও মাংসের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে রমজান মাসে জনসাধারণ যেন প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইন সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

আরও খবর