ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন লালপুরের পদ্মার চড়ে স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ মরদেহ ঋণের চাপ সইতে না পেরে যশোরে যুবকের আত্মহনন কলারোয়ায় সরকারি সম্পত্তি দখল বকশীগঞ্জের দিগলাকোনায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বাঁধনহারা পুরস্কার-২০২৬: সম্মাননা পাচ্ছেন ১৪ গুণীজন জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া প্রযুক্তিনির্ভর শিক্ষায় জোর: বাতিল হতে পারে ৬ বিষয়ে অনার্স কোর্স সরকার আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধই রাখতে চায়: তথ্য উপদেষ্টা শ্যামনগরে গাবুরা-বুড়িগোয়ালিনী খেয়াঘাটে ভাঙ্গন ভেটখালী ব্রিজ এলাকা থেকে শিশুর নিখোঁজের অভিযোগ শান্তিগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা নাগেশ্বরীতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে মাছ ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক সাংবাদিক জিসান আহমেদ নান্নু ঘাড় ও পিঠের তীব্র ব্যথায় অসুস্থ : দ্রুত সুস্থতায় সকলের দোয়া কামনা নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়র পদপ্রার্থী আজিজুল হকের বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক আধুনিকতার মুখোশে নৈতিকতার সংকট | রুমানা আক্তার রত্না

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ৬ জনের মনোনয়ন জমা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 05:34:10 am

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে ৬ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সোমবার (২৭ মার্চ) মনোনয়ন জমার শেষ দিনে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ। আগামী ২৭ এপ্রিল এ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


মনোনয়ন জমা দেওয়া অন্যরা হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন, ন্যাশনাল পিপলস পার্টির মো. কামাল পাশা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দীন মুহাম্মদ আবদুস সামাদ, স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী এবং মীর মো. রমজান আলী।


চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এই আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। পরবর্তী সময়ে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৭ মার্চ। ২৯ মার্চ বাছাইয়ের পর ৫ এপ্রিল করা যাবে মনোনয়নপত্র প্রত্যাহার। ৬ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদ বাদেও ১২ আওয়ামী লীগ নেতা মনোনয়ন সংগ্রহ করেছিলেন। কিন্তু জমার শেষ দিনেও তাদের কেউ মনোনয়নপত্র জমা দেননি।


নির্বাচন কমিশন জানিয়েছে, বোয়ালখালী পৌরসভা, আট ইউনিয়ন ও নগরের পাঁচটি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ সংসদীয় আসন। মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৬৫২ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন, নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন। ভোটকেন্দ্র ১৯০টি, ভোটকক্ষ ১৪১৪টি।


এ নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএম-এ।

আরও খবর





deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে