সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত আক্কেলপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইসলামপুরে 'শেখ হাসিনার ভয় নাই' স্লোগানে ছাত্রলীগ-যুবলীগের সমাবেশ ‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১

মোংলা বন্দরে আসলো ভারত থেকে দুই জাহাজ চাল

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আসা চুক্তির ৩২ হাজার ৫৯৩ মেট্রিক টন সরকারি চাল। সোমবার (১৬ জুন) সকাল থেকে বন্দরের হাড়বাড়িয়া-১ এ ‘এম ভি হোয়াং এনহ-০৯’ এবং বেসক্রিক-৫ নম্বরে অবস্থান করা ‘এমভি ট্রাংক এন-০৮’ নামে দুটি জাহাজ থেকে এই চাল খালাস করা হচ্ছে।

এর আগে, জাহাজ দুটি গত ১৪ জুন চাল নিয়ে মোংলা বন্দরে পৌঁছায়। এরপর সোমবার সকাল থেকে তা খালাস প্রক্রিয়া শুরু হয়। আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের চাল আমদানির যে চুক্তি হয়েছে তা পর্যায়ক্রমে মোংলা বন্দরে আসছে। এ পর্যন্ত এই বন্দরের মাধ্যমে ২৫টি জাহাজে করে দুই লাখ ৪৭৭ মেট্রিক টন চাল খালাস করা হয়েছে বলে জানায় মোংলা বন্দর কর্তৃপক্ষ।

উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এর আগে গত ২০ জানুয়ারি ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান এসেছিল। ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে তখন ৫ হাজার ৭০০ মেট্রিক টন এসেছিল দেশে।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে মোংলা বন্দর দিয়ে আমদানি করা চালের ২৫তম চালান। দুটি বিদেশি জাহাজে মোট ৩২ হাজার ৫৯৩ মেট্রিক টন চাল রয়েছে। ভৌত পরীক্ষার জন্য আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করার পর তা মোংলা বন্দরে খালাস করা হচ্ছে।’ আগামী ১৮ জুন আরও সাড়ে ১১ হাজার মেট্রিক টন চালের ২৬তম চালান নিয়ে এই বন্দরে 'এম ভি পাইওনিয়র' জাহাজ ভিড়বে বলেও জানান তিনি।

জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী, ১২টি ধাপে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আসবে বাংলাদেশে। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস হবে চট্টগ্রাম বন্দরে।



আরও খবর