মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

প্রথম ম্যাচ হেরে অবশেষে জয়ে ফিরলো নেদারল্যান্ডস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-03-2023 09:14:21 am

প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-০ গোলে রীতিমত বিধ্বস্ত হয়েছিলো নেদারল্যান্ডস। এই বিপর্যয়কর পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে একটি জয়ের প্রয়োজন ছিল ডাচদের। জিব্রাল্টারকে পেয়ে সেই কাজটি সেরে নিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। ইউরোপিয়ান বাছাই পর্বের ম্যাচে ৩-০ গোলে জিব্রাল্টারকে হারিয়েছে তারা।


ডাচ স্ট্রাইকার নাথান একে করেন জোড়া গোল। এছাড়া বাকি গোলটি করেন মেমফিস ডিপাই। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গ্রিস।


ম্যাচের ২৩তম মিনিটে মেমফিস ডিপাই প্রথম এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন নাথান একে। একটি ৫০ এবং অন্যটি করেছেন ৮২তম মিনিটে। তবে, জয়ের পরও ডাচদের খেলায় সন্তুষ্ট হতে পারেননি অনেকেই। কারণ, জিব্রাল্টারের মত ছোট একটি দেশকে হারাতে বেশ কষ্টই করতে হয়েছে নেদারল্যান্ডসকে।


জিব্রাল্টারের জালে ৪৮টি আক্রমণ পরিচালনা করে নেদারল্যান্ডস। এর মধ্যে গোলমুখে আক্রমণ করতে পেরেছে কেবল ১১টি। ফ্রান্সের কাছে ৪-০ গোলে হারের পর কোচ রোনাল্ড কোম্যানের যে ধরনের পদক্ষেপ নেয়ার কথা ছিল, তার ছিটেফোটাও নিতে পারেননি। নেদারল্যান্ডস দলটিকে মোটেও উদ্দীপ্ত করে তুলতে পারেননি তিনি।


ম্যাচের পর নেদারল্যান্ডস অধিনায়ক ভিরগিল ফন ডাইক বলেন, ‘বল পজেশনের ক্ষেত্রে আমরা ছিল খুব পিচ্চিল। বল ধরে রাখাই ছিল যেন আমাদের জন্য কষ্টকর। আমাদের জন্য কঠিন একটি সন্ধ্যা ছিল এটা। আমরা চেয়েছিলাম প্রতিপক্ষকে ধ্বংস করে দেবো এবং সেটা আমাদের জন্য সম্ভবও ছিল। কিন্তু গোল করতে পেরেছি শুধু ৩টা। আমাদের আরও অনেক গোল করা উচিৎ ছিল। আগামী দিনগুলোতে আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে এবং খেলায় উন্নতি করতে হবে।’

আরও খবর