আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার

নেদারল্যান্ডসে ট্রেন দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-04-2023 08:36:29 am

নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত একজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন। কমপক্ষে ৫০ জন যাত্রী বহনকারী ট্রেনটি মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে রেললাইনের নির্মাণ সরঞ্জামের সঙ্গে ধাক্কা খেয়ে লাইনচ্যুত হয়। দেশটির জরুরি পরিষেবার বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। 


প্রতিবেদনে বলা হয়, দ্য হেগের নিকটবর্তী ফোরশোল্ট গ্রামে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্র ডাচ রেডিওকে জানিয়েছেন, আহতদের মধ্যে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জরুরি বিভাগ।


বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, ট্রেনটি লিডেন থেকে হেগ যাওয়ার পথে সামনের বগি লাইনচ্যুত হয়ে নিকটবর্তী একটি মাঠে পড়ে যায়। দ্বিতীয় বগিটি উল্টে গিয়ে পেছনের বগিতে আগুন ধরে গেলেও কিছুক্ষণের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়।


প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। ডাচ রেলওয়ের (এনএস) মুখপাত্র এরিক ক্রোজ জানিয়েছেন, একটি মালবাহী ট্রেনও এই দুর্ঘটনায় জড়িত ছিল। কিন্তু এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।


এরিক ক্রোজ আরও জানান, এই ট্রেন দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হয়েছে কি না সে বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ডাচ রেলওয়ে এক টুইট বার্তায় জানিয়েছে, দুর্ঘটনার কারণে লিডেন ও হেগের কিছু অংশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও খবর



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২১ দিন ২৩ ঘন্টা ৯ মিনিট আগে