হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে কুড়িগ্রামে প্রশাসনের বিশেষ অভিযান



অগ্নিকান্ডের ঝুকি প্রতিরোধে কুড়িগ্রামে জেলা শহরের বিভিন্ন বাজার ও কাপড় মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 


বুধবার দুপুরে স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো মেয়াদোর্ত্তীন বিদ্যুতের তার, মিটারের কারনে দুর্ঘটনা হতে পারে কি না এবং অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা তা পরিদর্শন করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র কাজিউল ইসলাম, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম খলিল, ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিগণ। 


ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি কান্ডের মতো দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সরন্জামের ব্যবহার ও প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হয়। 


কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, মার্কেটের দোকানগুলোতে লাগানো মেয়াদোর্ত্তীন বিদ্যুতের তার, মিটারের কারনে দুর্ঘটনা হতে পারে কি না এবং অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা তা আমরা পরিদর্শন করছি। আমাদের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসেছেন। অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক সরন্জামের ব্যবহার ও প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার পরামর্শ দেয়া হচ্ছে।


আরও খবর