হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শার বাগআঁচড়ায় প্রতারিত হয়ে ভ্যান খোয়ালো ষষ্ঠ শ্রেনির ছাএ ভাসুরের ছুরিকাঘাতে নারী খুন ‎সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মি ২ জেলে উ'দ্ধা'র, অস্ত্রসহ দয়াল বাহিনীর সদস্য আটক ময়মনসিংহে ৮০ বছর বয়সী ইমামতিকে সম্মাননা শ্রীমঙ্গলে সাইটুলা মাদ্রাসা ভবণ নির্মাণ কাজের উদ্বোধন লালপুরে কোরাআন বিতরণ ও সবক প্রদান লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি মোস্তফা কামাল রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


নোয়াখালীর চৌমুহনী-মাইজদী সড়কের মাইজদী বাজার এলাকায় দ্রুতগতির একটি পিকআপভ্যানের চাপায় জুয়েল সাহা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেল শ্যামল সাহা(৩২) ও পথচারী কেয়া বেগম (৩৪) গুরুতর আহত হয়েছেন।


শনিবার (০৮ এপ্রিল ) বেলা ১২টায় দিকে মাইজদী বাজার গ্রীন হল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত জুয়েল সাহা নোয়াখালী পৌর এলাকার মাস্টার পাড়ার দীলিপ সাহার ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানির স্টোরকিপার হিসেবে কর্মরত ছিলেন। আহত শ্যামল সাহক মাস্টার পাড়া এলাকার বাসিন্দা। তিনি নোয়াখালী সরকারি কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।


ঘটনাস্হলের প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে বন্ধু শ্যামলকে নিয়ে নিজ কর্মস্থল দত্তবাড়ি এলাকার দিকে যাচ্ছিলেন জুয়েল। তাদের মোটরসাইকেলটি মাইজদী বাজার গ্রীণ হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান উল্টে গিয়ে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে তারা গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন এবং উন্নত চিকিৎসার জন্য দুইজনকেই ঢাকা নেওয়ার পথে মারা যায় জুয়েল।


স্হানীয় প্রত্যক্ষদর্শী জানান, গ্রীণ হলের সামনে সড়কের পশ্চিম পাশ থেকে একটি অটোরিকশার সামনে দিয়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন কেয়া বেগম নামে এক নারী। এ সময় অটোরিকশার পেছনে থাকা পিকআপভ্যানটি অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করলে কেয়া বেগম সামনে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বিপরীত পাশে থাকা মোটরসাইকেল ও কেয়া বেগমকে চাপা দেয় গাড়িটি। এতে জুয়েল, শ্যামণ ও কেয়া গুরুতর আহত হন। 


সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহী জুয়েল ঢাকা নেওয়ার পথে মারা গেছেন বলে জেনেছি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর