আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা ‘তুরস্কের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ’ লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্রসহ মিছিল-সমাবেশ নিষিদ্ধ রংপুরে এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইগাতীর দুপুরিয়ায় র‍্যালি ও বৃক্ষচারা বিতরণ শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নালিতাবাড়ীর রূপনারায়ণকুড়া ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কারিতাসের আয়োজনে ঝিনাইগাতীতে র‍্যালি, আলোচনা সভা ও নাটক প্রদর্শনী ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ‎বিষ, প্লাস্টিক ও শিল্পবর্জ্যের আগ্রাসনে অস্তিত্ব সংকটে সুন্দরবন: বিপন্ন জীববৈচিত্র্য শ্রীবরদীতে জুলুঙ্গা রজনীগন্ধা সংলাপ ফোরামে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী



সাতক্ষীরা সীমান্ত দিয়ে সম্ভাব্য ‘পুশইন’ বা জোরপূর্বক অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রতি সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের আশঙ্কা দেখা দেওয়ায় বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করেছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যেও উদ্বেগ ও উৎকণ্ঠা বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ মে থেকে কয়েকদিন ধরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ও চন্দনপুর সীমান্তের বিপরীতে ভারতের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকার হাকিমপুর সীমান্তে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশুকে একত্রিত করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়। বিষয়টি ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও সার্বক্ষণিক নজরদারির কারণে ওই প্রচেষ্টা সফল হয়নি বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে ‘অনিবন্ধিত অভিবাসী’ শনাক্তের নামে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে আটক ব্যক্তিদের প্রথমে সীমান্তসংলগ্ন অস্থায়ী ক্যাম্পে রাখা হয় এবং পরে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাদের বাংলাদেশি নাগরিক দাবি করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সীমান্ত সংশ্লিষ্টরা মনে করছেন, সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া অবস্থানের কারণে অনুপ্রবেশকারীদের অন্য সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করানোর চেষ্টা হতে পারে। ফলে শুধু সাতক্ষীরা নয়, দেশের অন্যান্য সীমান্ত এলাকাতেও সতর্কতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

এদিকে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত টহল, গোয়েন্দা নজরদারি এবং সদস্য মোতায়েন বৃদ্ধি করেছে বিজিবি। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত পরিস্থিতির অবনতি রোধে সংশ্লিষ্ট বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, আমাদের দায়িত্বাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক গতিবিধি চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানান তিনি।

বর্তমানে সাতক্ষীরা সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সম্ভাব্য ‘পুশইন’ ইস্যু ঘিরে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সীমান্ত সংশ্লিষ্ট মহল সতর্ক দৃষ্টি রাখছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।

Tag
আরও খবর