একাত্তরের পূর্বে কিংবা পরে বাংলাদেশে যেই জিনিসটা সবচেয়ে বেশি অনুভব করেছি সেটা হলো নিরাপদ বাসস্থান। স্বাধীন বা স্বাধীনতার কথা বাদ-ই দিলাম কারন সিংহাসনে যিনি বসবেন তার অনুগত হয়ে থাকতে হবে এই অনিয়ম টা যেনো বাংলাদেশে নিয়ম হয়ে গেছে। যাইহোক নিরাপদ বাসস্থানের কথা বলছিলাম স্বাধীনতার পর থেকে (আমি একাত্তরের কথা বলছি কেউ চব্বিশ ভেবে নিয়েন না)যখন যেই সরকার ক্ষমতায় এসেছে কেউ কি আমাদের জাতীগত নিরাপত্তা দিতে পেরেছে? বাংলাদেশে তো অতিথি পাখি 🐦 হত্যা করা যাবে না এই মর্মে আইন আছে কিন্তু নির্বিচারে মানুষ হত্যা, ফিটনেস বিহীন বাসের চাপায় পিষ্ট হয়ে নিহত হলে অথবা ছিনতাই কারীর আঘাতে ব্যবসায়ী নিহত এরকম বহু ঘটনা বাংলাদেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার। এত বড় ব্যাপার ঘটার পর সংশ্লিষ্ট সংগঠন জাতীর কাছে ক্ষমা চেয়েছেন বা আশানুরূপ বিচার হয়েছে এরকম আমরা শুনিনি দেখিনি বাপ দাদা রা শুনেছেন কিনা জানা নেই। নিরাপদ বাসস্থান বা নিরাপদে বেঁচে থাকার অধিকার সবার আছে কিন্তু বাংলাদেশে আদৌ সবাই কি নিরাপদ? নিদারুণ বিভৎস মৃত্যুর পর লাশ নিয়ে যেই নোংরা রাজনীতি কিংবা লাশের সংখ্যা কম উল্লেখ করা সেটা না হয় বাদই দিলাম, অগ্নিদগ্ধ মুমূর্ষু রোগীর শরীরে পানির প্রয়োজন সে জন্য এক লিটার পানি র দাম ছয়শ টাকা কি অমানুষ আমরা আমি এই কথা ভাবতেই গা শিউরে ওঠে লজ্জা লাগে আমি এই দেশের নাগরিক।আজকের পর থেকে হয়তবা অনেক তরুণ মেধাবী রা এই দেশে থাকার ভরসা টুকু হারিয়ে ফেলবেন।
পরিশেষে উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের এই বিমান দুর্ঘটনায় নিহত সকল ছাত্র ছাত্র-ছাত্রী ও শিক্ষিকা র পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, আজকের এই ঘটনা শুধু মাইলস্টোন কলেজে নয় বাংলাদেশের জন্য একুশে জুলাই দুঃখের মাইলস্টোন হয়ে থাকবে।
লেখকঃ আবু তালিব হোসাইন মিঠু
ইটালী প্রবাসী
Abutalibmithu@yahoo.com
২৬৯ দিন ১২ ঘন্টা ২৪ মিনিট আগে
৬৭৬ দিন ১৫ ঘন্টা ৭ মিনিট আগে
৮১৫ দিন ২২ ঘন্টা ২২ মিনিট আগে
৮২৮ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
৯৮৮ দিন ২০ ঘন্টা ৩২ মিনিট আগে
১০২৬ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে
১০২৬ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে
১০৩৩ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে