রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

নওয়াজের দলের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবে পিপিপি, থাকবে না কেন্দ্র সরকারে


পিপিপি দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চায়- সেকারণেই এমন সিদ্ধান্ত, বলেছেন বিলাওয়াল ভুট্টো জারদারি।



পাকিস্তানের নির্বাচন শেষে সরকার গঠন নিয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দীর্ঘ আলোচনার পর নতুন সিদ্ধান্ত জানিয়েছে। পাকিস্তানের জিও নিউজ জানায়, নওয়াজের দলের প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থন দেবে বলে জানিয়েছেন পিপিপি-র প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। তাছাড়া, কেন্দ্র সরকারে তার দল অংশ হবে না বলেও তিনি জানিয়েছেন।



মঙ্গলবার রাজধানী ইসলামাবাদে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল। তিনি বলেন, প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে তিনি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। কারণ, পিপিপি কেন্দ্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জনরায় পায়নি।



বিলাওয়াল বলেছেন, পিএমএল-এন ও স্বতন্ত্ররা জাতীয় পরিষদে পিপিপি-র চেয়ে বেশি আসনে জয়ী হয়েছে। পিটিআই পিপিপির সঙ্গে জোট গঠনে অস্বীকৃতি জানিয়েছে। ফলে পিপিপি-কে সরকারের যোগ দিতে আমন্ত্রণ জানানো একমাত্র দল পিএমএল-এন। পিপিপি নিজেদের পক্ষে কেন্দ্রে সরকার গঠন করতে পারছে না। এমন অবস্থায় আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নিতেও আগ্রহী নই। পিপিপি ‘পিডিএম-২’ জোটের এর মতো কোনও সরকারের অংশ হবে না। আমরা দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা চাই না।” বলেন বিলাওয়াল। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই পিপিপি সিদ্ধান্ত নিয়েছে পিএমএল-এন এর প্রার্থীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেওয়ার, বলেন বিলাওয়াল।



তিনি আরও জানান, পিএমএল-এন সরকারে যোগ দেওয়ার পরিবর্তে পিপিপি বরং সিনেট চেয়ারম্যান এবং ন্যাশনাল এসেম্বলির স্পিকারের মতো পদগুলো নেওয়ার চেষ্টা করবে। কারণ, সাংবিধানিক এইসব পদ নেওয়ার অধিকার দলটির আছে।পাকিস্তানে ২৯শে ফেব্রুয়ারির মধ্যে পার্লামেন্ট অধিবেশনের আগেই সরকার গঠনের সব প্রক্রিয়া শেষ করার বিধান রয়েছে সংবিধান অনুসারে।



নব নির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশনের প্রথম দিনেই সদস্যরা শপথ নেবেন, শপথের পর ডেপুটি স্পিকার ও পরে স্পিকার নির্বাচিত হবেন। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়। ফলে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে শপথ নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও খবর



সরকার গঠন নিয়ে পাকিস্তানে নতুন জট

৭৮৮ দিন ১৬ ঘন্টা ১৬ মিনিট আগে



১৭১ আসনের ফল ঘোষণা, এগিয়ে ইমরানের পিটিআই

৭৯৭ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে


কারাগার থেকেই ভোট দিলেন ইমরান খান

৭৯৯ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে


পাকিস্তানে বোমা হামলায় নিহত ৪ পুলিশ

১১১৪ দিন ৯ ঘন্টা ৪০ মিনিট আগে