রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

রাশিয়ায় অফিস ভবনে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-06-2024 02:39:06 am

রাশিয়ার মস্কোর কাছে অবস্থিত একটি বড় অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছে।


আঞ্চলিক গভর্নর অ্যান্ড্রে ভোরোবিয়ভ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অফিস ভবনের ভেতরে বিভিন্ন জিনিস ধসে পড়ে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আগুন লাগার পর ভয়ে-আতঙ্কে জানালা থেকে ঝাঁপ দেওয়ার কারণে আরো দুজন নিহত হয়েছেন। 



জরুরি বিভাগের কর্মকর্তারা রাষ্ট্রীয় মালিকানাধীন তাস নিউজ এজেন্সিকে বলেছেন, মস্কো থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫ দশমিক ৫ মাইল) উত্তর-পূর্বের ফ্রায়াজিনোতে একটি ভবনে আগুন লাগার পর সেখান থেকে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।



গভর্নর অ্যান্ড্রে ভোরোবিয়ভ আরো বলেছেন, ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে, এখন পর্যন্ত ওই ব্যক্তিকেই আগুন থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত দুই দমকলকর্মীকেও চিকিত্সা দেওয়া হচ্ছে। প্রায় ৩০টি কোম্পানি ওই ভবনটিতে অফিস পরিচালনার জন্য জায়গা ভাড়া নিয়েছিল। অগ্নিকাণ্ডে ওই ভবনের দুই কর্মীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা বেঁচে আছেন কি না তাও নিশ্চিত নয়।


অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, আটতলা কমপ্লেক্সের ওপরের তলা থেকে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ওই ভবনটি কি কাজে ব্যবহৃত হচ্ছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। ভবনটি আগে প্লাটান গবেষণা ইনস্টিটিউট এবং প্রতিরক্ষা শিল্পের কাজে ব্যবহৃত হতো।


রাশিয়ার মালিকানাধীন ইলেকট্রনিক্স সংস্থা রুসেলেক্ট্রনিক্স জানিয়েছে, ভবনটি ১৯৯০ সাল থেকেই ব্যক্তিগত মালিকানাধীন হিসেবে পরিচালিত হচ্ছে। তবে বিরোধী মিডিয়া আউটলেটগুলো সাম্প্রতিক সময়ে জানিয়েছে, ২০২৩ সালের শেষের দিকেও ওই ভবনে প্লাটানের কার্যক্রম চলেছে।


জরুরি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যে, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দুটি হেলিকপ্টার এবং ১৩০ জনের বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে। কিভাবে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে এক প্রত্যক্ষদর্শী তাস নিউজ এজেন্সিকে জানিয়েছেন যে, ভবনটির সাততলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে।

আরও খবর

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫১

৫৯০ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে



ইউক্রেনের ৫০টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

৬৫১ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে


রাশিয়ায় অফিস ভবনে ভয়াবহ আগুন, ৮ জনের মৃত্যু

৬৬১ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে