কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

সুষ্ঠু নির্বাচনে সব রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-04-2023 03:09:40 pm

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার চায় একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে শুধু সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল ও জনগণেরও দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।


শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণ থেকে কড়া নিরাপত্তায় বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।


সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশা করে আব্দুল মোমেন বলেন, নতুন বছর হবে সম্প্রীতি ও সহিষ্ণুতার। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।


তিনি আরও বলেন, এ দেশের জনগণ খুব শেয়ানা। তারা ভোট দিতে কখনও ভুল করে না।


মঙ্গল শোভাযাত্রার পরে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সকাল ১০টায় কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আরও কর্মসূচির মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (ইফতারের সময়) সিলেট কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবার ইফতারের আয়োজন, সুবিধাজনক সময়ে কারাবন্দিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কারাবন্দিদের তৈরি বিভিন্ন দ্রব্যাদি প্রদর্শন।


এছাড়া বিভাগীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং দিনব্যাপী জাদুঘর ও সকল পার্ক (ওসমানী জাদুঘর, হাসন রাজা জাদুঘর, শেখ হাসিনা শিশু পার্ক, ড্রিমল্যান্ড, ওসমানী শিশু উদ্যান ও এডভেঞ্চার ওয়ার্ল্ড) সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।


এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শ্রুতি সিলেট, আনন্দলোক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, পাঠশালা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করছে।

আরও খবর