কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“প্রকৃতি থেকে অনুপ্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন সোমবার সকালে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা বিআরডিবি চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে প্রজেক্ট এ্যাডভাইজরি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসআইএল এর শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসআইএল এর ফিল্ড সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ ও চিন্তাহরণ হাজং। প্রধান অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদ হাসান তার বক্তব্যে বলেন, আমাদের প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য আমাদের পরিবেশকে সুন্দরভাবে সাজাতে হবে। তার জন্য আমাদের সচেতন হতে হবে। সরকারের নির্দেশ মোতাবেক রাস্তার পাশে, বাড়ির আঙিনায় বেশি করে ফলজ গাছসহ অন্যান্য গাছ রোপণ করতে হবে। অনুষ্ঠানে কোচ, হাজং, গারো ও বর্মণ জনগোষ্ঠীর উপকারভোগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ১০০ জন উপকারভোগীর মধ্যে ৪টি করে মোট ৪০০টি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল মেহগনি, জলপাই, আম ও নিম গাছের চারা।

Tag
আরও খবর