দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদের দিন মেট্রোরেল চলবে দুপুর-সন্ধ্যা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-04-2023 02:42:21 pm

শুধুমাত্র ঈদুল ফিতরের দিন যাত্রীদের সুবিধার্থে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৪ ঘণ্টা মেট্রোরেল চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে ২১-২৩ এপ্রিল মেট্রোরেল চলবে ২০ মিনিট পরপর।


সম্প্রতি ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


আদেশে বলা হয়, আগামী ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সরকারি ছুটি উপলক্ষ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও এই  ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। 


তবে শুধুমাত্র ঈদুল ফিতরের দিন দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। 


আগামী ২৪ এপ্রিল থেকে প্রতিদিন আগের মতো সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে আগারগাঁও এ ৯টি স্টেশনে থেমে এবং বিপরীতক্রমে ১০ মিনিটে পরপর চলাচল করবে। এবং সাপ্তাহিক বন্ধ থাকবে আগের মতোই মঙ্গলবারে।

আরও খবর