মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে ফেসবুকে বিজ্ঞাপন ‘বন্ধ বা সীমিত’ থাকবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 11:10:32 am

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ মেটা প্ল্যাটফর্মগুলোর অফিসিয়াল বিজ্ঞাপন সেবা পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ‘বন্ধ বা সীমিত’ থাকবে। 


মেটা-র বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড বলেছে, চলমান ডলার সংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এইচটিটিপুল আরও বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে এই প্ল্যাটফর্মে (ফেসবুক) গ্রাহকদের জন্য তাদের প্রস্তাবিত বিজ্ঞাপনের জায়গা সীমিত হয়ে যাবে। এতে গ্রাহকদের আসন্ন প্রচারাভিযানের (ক্যাম্পেইন) জন্য বিজ্ঞাপনের জায়গা সীমিত হয়ে যেতে পারে। এ ছাড়া কোনো কোনো গ্রাহকের চলমান বা অনাগত প্রচার কার্যক্রম বন্ধ বা বাতিল করা হতে পারে।


এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে এইচটিটিপুল বলেছে, সমস্যা সমাধানে তারা কাজ করছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে তাদেরকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা অপ্রত্যাশিত ও তাদের নিয়ন্ত্রণের বাইরে।


সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৮০০।


বাংলাদেশে ই-কমার্সের বাজারের একটি বড় অংশ ফেসবুকভিত্তিক ব্যবসা, যারা ফেসবুকে পেজ চালু করে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পণ্যের প্রচারণার জন্য তারা ফেসবুক বা মেটার অন্য প্ল্যাটফর্মগুলোতেই বিজ্ঞাপন দিচ্ছেন। 


ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) থেকে জানা যায়, চলমান অর্থনৈতিক সংকটের ধাক্কা ই-কমার্সভিত্তিক ব্যবসাতে পড়লেও এবারের ঈদুল ফিতর ঘিরে উদ্যোক্তারা কিছুটা ব্যবসা করতে পেরেছেন। এবার ঈদে ৪ হাজার ৬০০ কোটি টাকার ব্যবসা হয়েছে, যার মধ্যে ডিজিটাল লেনদেন ছিল ১ হাজার ৪৫০ কোটি টাকা।


সংশ্লিষ্টরা বলছেন, বিজ্ঞাপন কমিয়ে দেওয়া হলে ফেসবুকভিত্তিক ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। ই-ক্যাবের যুগ্ম সম্পাদক ও ফেসবুকভিত্তিক নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) সভাপতি নাসিমা আক্তার বলেন, নারী ও ছোট উদ্যোক্তারা এতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বিজ্ঞাপনের জন্য তাদের বড় কোনো বাজেট থাকে না। তারা ২০ থেকে ৩০ ডলার দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে থাকেন।

আরও খবর



696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

১৫২ দিন ২৩ ঘন্টা ৩৮ মিনিট আগে




deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

২৪১ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২৬৬ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে