‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

মেসিকে কেনার টাকা জোগাড়ে ‘মেসি-জাদুঘর’ বানাবে বার্সা!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-04-2023 12:43:17 pm

তাহলে লিওনেল মেসিকে ক্যাম্প ন্যুতে ফেরাতে মরিয়া বার্সেলোনা? কোমর বেঁধে নেমে পড়েছে মাঠে! অবস্থাদৃষ্টে তো তেমনটাই মনে হচ্ছে। তা না হলে কি আর মেসিকে কেনার টাকা জোগাড় করতে ‘মেসি-জাদুঘর’ তৈরির ভাবনা মাথায় নেয়। সত্যিই তাই, মেসিকে কেনার তহবিল গঠন করতে ‘মেসি-জাদুঘর’ তৈরির কথা ভাবছে বার্সেলোনা। স্পেনের জনপ্রিয় পত্রিকা এএস এই খবরই দিয়েছে।


বার্সেলোনা সমর্থকদের কাঁদিয়ে ২০২১ সালে বার্সা ছেড়ে পিএসজিতে নাম লিখিয়েছেন মেসি। ফরাসি ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুনে। অথচ পিএসজি এখনো মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেনি। যার অর্থ, মৌসুম শেষেই মেসি হয়ে যাবেন স্বাধীন খেলোয়াড়। যেতে পারবেন যেখানে খুশি। এই অবস্থায় মেসিকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা গুঞ্জন। সৌদি আরবের ক্লাব আল হিলাল মেসিকে কেনার দৌড়ে রয়েছেন। বিশ্বকাপজয়ী মেসিকে কিনতে ওত পেতে রয়েছে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের মালিকানাধীন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও।


এই দুই ক্লাবের টানাটানির মধ্যে সবচেয়ে জোরালো যে খবর, মেসিকে আবার ক্যাম্প ন্যুতে ফেরাতে চায় বার্সেলোনা। কিন্তু এই ইচ্ছা পূরণের পথে কাতালান ক্লাবটির এক নম্বর সমস্য-টাকা। ধার-দেনায় ডুবে থাকা বার্সেলোনার এই মুহূর্তে মেসিকে কেনার সামর্থ্য নেই। মানে মেসিকে কেনার মতো টাকা তাদের হাতে নেই! শুধু কেনা নয়, মেসিকে উচ্চ মূল্যের বেতন দেওয়ার সামর্থ্যও তাদের নেই। কিন্তু ক্লাবের সমর্থক থেকে শুরু কর্তা-প্রত্যেকেই চায় ক্লাব কিংবদন্তি মেসি আবার ক্যাম্প ন্যুতে ফিরুক। এই চাওয়ার প্রেক্ষিতেই বার্সেলোনা কর্তৃপক্ষের মাথায় ব্যতিক্রমধর্মী ঐ উদ্যোগ হাতে নেওয়ার কথা ভাবনা। 


বার্সেলোনার একাডেমি ‘লা মাসিয়া’ যেখানে, ঠিক সেখানেই কিংবদন্তি মেসির নামে একটা ‘মেসি-জাদুঘর’ করার চিন্তা-ভাবনা করছে। বিশেষ এই জাদুঘরের মাধ্যমে মেসিকে কেনার টাকা জোগাড় করার পরিকল্পনা তাদের। বার্সার এই পরিকল্পনা কি সফল হবে?  আবার জাদুকর মেসিকে দেখা যাবে বার্সেলোনার জার্সিতে?