দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিবির সন্দেহে বশেমুরবিপ্রবির চার শিক্ষার্থী আটক

গোপালগঞ্জে শিবিরের ৬ নেতাকর্মী আটক করেছে পুলিশ। বুধবার (১৭ মে) দুপুরে জেলা শহরের পূর্ব মিয়াপাড়া ও এস. এস আলীয়া মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৪ জনই গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী।


আটককৃতরা হলেন- গোপালগঞ্জ সদর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও বশেমুরব্রিপবি’র আইন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আল ইমরান মুসা (২৪), সদর থানা সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আবু কালাম (২১), রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মুয়াজ বিল্লাহ (২২), কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সেলিম রেজা (২৫), পূর্ব মিয়াপাড়া বিসমিল্লাহ জামে মসজিদের ইমাম মো. আলাউদ্দিন (৩২) ও মাদ্রাসা ছাত্র মো. শরিফুল ইসলাম (১৫)। আটককৃতদের মধ্যে একজনের বাড়ি গোপালগঞ্জ জেলায়। বাকিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।


গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ এ তথ্য জানিয়েছেন। তিনি দেশচিত্রকে বলেন, আটক হওয়া সকলে শিবিরের নেতাকর্মী। এছাড়া পূর্ব মিয়াপাড়া মাওলানা জামাল উদ্দিনের বাসায় অভিযানকালে ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচারপত্র ও বিশেষ ফরম সহ এদের মধ্যে ৪জনকে আটক করা হয়। বাকী ২ জনকে এস.এস আলীয়া মাদ্রাসা থেকে আটক করা হয়।


আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদে তারা ইসলামী ছাত্রশিবিরের সদস্য বলে স্বীকার করেছে বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

আরও খবর