দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বর্ষায় ঈদ, আবহাওয়া দেখে নদীপথে সাবধানে বের হওয়ার অনুরোধ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-06-2023 07:20:49 am

পবিত্র ঈদুল আজহা আষাঢ় মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসময় ঝড়-বৃষ্টি বেশি হয় বলে ঈদযাত্রা থেকে শুরু করে নৌপথে পশু নিয়ে আসতে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে নৌ-পুলিশ।


বৃহস্পতিবার (১৫ জুন) গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডের নৌ-পুলিশ কনফারেন্স রুম আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের প্রতি এই অনুরোধ জানান নৌ-পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম। ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথের আইনশৃঙ্খলা ও নৌ-ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


ঈদযাত্রায় যেন নৌ-দুর্ঘটনা না ঘটে সেই লক্ষ্যে নৌ-পুলিশ কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, গত বারের ঈদে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটেনি। এবারও সমন্বিতভাবে কাজ করব, যাতে কোনো ধরনের নৌ-দুর্ঘটনা না ঘটে। যেহেতু এবারের ঈদ অনুষ্ঠিত হবে আষাঢ় মাসে, সেহেতু ঝড়-বৃষ্টির আশঙ্কা বেশি হয়ে থাকে। তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে।


তিনি বলেন, ‘আবহাওয়া যখন খারাপ থাকবে তখন নৌযান চালানো যাবে না। যাত্রীবাহী হোক কিংবা পশুবাহী হোক আবহাওয়ার অবস্থা জেনেই যেন নৌযান নিয়ে রওনা হই। সারা দেশে আমাদের ১৪২টি ইউনিট আছে। আবহাওয়ার অবস্থা জানা থেকে শুরু করে ঈদযাত্রার নৌযান ও পশুবাহী নৌ-যানকে আমরা সাহায্য করব। এছাড়া জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করেও সাহায্য নেওয়া যাবে।’

আরও খবর