আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকবর হত‍্যাকান্ডের দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

ফাইল ছবি




জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২০১৬ - ১৭ সেশনের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আকবর হোসেনের হত্যাকান্ডের একবছর পেরিয়ে গেলেও এখনো কোন তদন্ত করতে পারে নি প্রশাসন। 



শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আকবর হত্যাকাণ্ড" এর দ্রুত-সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে "মানববন্ধন" ও "সংবাদ সম্মেলন" করে আকবরের পরিবার ও সহপাঠীরা।


সংবাদ সম্মেলনে আকবরের বড় বোন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সাবেক শিক্ষার্থী মোসাঃ লাবনী খানম আঁখি বলেন, আমার ভাইকে গত বছরের ২৭ আগস্ট চট্টগ্রামের একটি ফ্লাইওভার থেকে ফেলে দিয়ে কে বা কারা হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো সুষ্ঠ তদন্তের মাধ্যমে বের করতে পারে নি প্রশাসন।


এ সময় তিনি আরও বলেন, ঘটনাস্থলে অবস্থানরত প্রতক্ষ্যদর্শীরা যখন আকবরকে অজ্ঞান ও আহত অবস্থায় হাসপালে নিয়ে যায় তখন তার কোমরের বাম পাশে ভোতা অস্ত্রদিয়ে গভীর এক ক্ষত ছিল। ফ্লাইওভার থেকে ফেলে দেয়ায় তার ব্রেইন অনেকাংশে থেতলে যায়। ব্রেইনে রক্তক্ষরণ হয়ে, টানা ৫দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ আইসিইউ তে জীবন-মৃত্যুর সাথে যুদ্ধ করে ১ সেপ্টেম্বর ভোরে আকবর এর মৃত্যু হয়।


তিনি বলেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তারের বক্তব্য এবং  চট্টগ্রাম খুলসী থানা পুলিশের তদন্ত প্রাপ্ত আলামতের ভিত্তিতে  প্রাথমিক তদন্তে চট্টগ্রাম খুলসী থানা পুলিশ এটিকে পরিকল্পনা মাফিক হত্যা বলে নিশ্চিত করে।


দীর্ঘ এক বছর পার হয়ে গেলেও অপরাধীরা এখনো ধরা-ছোয়ার বাইরে। পুলিশ দীর্ঘদিন সন্তোষজনক কোনো তথ্য সংগ্রহ করতে না পারায় তদন্তভার চট্টগ্রাম পিবিআই কে হস্তান্তর করা হয়। কিন্তু পিবিআই চট্টগ্রামও এখনো কোন অগ্রগতি করতে  পারছে না বলে জানান তিনি।


মানববন্ধনে অংশ নিয়ে আকবরের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, মৃত আকবরের সাথে খুব অন্যায় হয়েছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও আকবরের হত্যার রহস্য সম্পর্কে আমরা ধোয়াশায় রয়েছি। পিবিআই এর হাতে তদন্তভার যাবার পরে আমরা আশা করেছিলাম দ্রুত এ হত্যা রহস্য উদ্ঘাটন হবে। কিন্তু চট্টগ্রাম পিবিআইও কোন সদুত্তর এখনো আমাদের না দিতে পারায় আমরা আশাহত।


এ হত্যান্ডের তদন্তের সর্বশেষ পরিস্থিতি চট্টগ্রাম পিবিআই এর তদন্ত  এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায় নি।