কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

বৃষ্টি মাথায় নিয়ে ঘরে ফিরছে মানুষ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-06-2023 05:41:37 am

প্রিয়জনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ছাড়ছেন মানুষ। এই ঈদযাত্রার মধ্যে বাগড়া দিয়েছে বৃষ্টি। মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে বেড়েছে বৃষ্টি। নাড়ির টানে বৃষ্টি মাথায় নিয়েই বাড়ি ফিরছে ঘরমুখী মানুষ।


বুধবার (২৮ জুন) ভোর থেকেই থেকে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করেই টার্মিনালগুলোতে ভিড় করছে ঘরমুখো মানুষ। শুধু তাই নয়, নির্ধারিত সময়ে বাস না ছাড়া এবং রাজধানী ছাড়ার মুখগুলোতে যানজট ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ তো আছেই।


সিরাজগঞ্জের যাত্রী মেশকাত বলছেন, যানজট এড়াতে ভোরেই টার্মিনালে চলে এসেছি। কিন্তু সাত ঘণ্টা হলো বাসে উঠে বসে আছি। অথচ, এখনও বঙ্গবন্ধু সেতু পার হতে পারেননি। এতো রাস্তাঘাট হলো, কিন্তু মানুষের দুর্ভোগ কমল না।


মোজ্জামেল নামে আরেক যাত্রী বলছেন, বৃষ্টির কারণে পরিবার নিয়ে সায়দাবাদ পর্যন্ত আসতে খুব কষ্ট হয়েছে। বিশেষ করে, নারী, শিশু ও জিনিসপত্র থাকায় বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। তারমধ্যে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।


বগুড়ার যাত্রী নাদিয়া বলছে, বৃষ্টি মাথায় নিয়ে স্বামী ও দুই সন্তানসহ গাবতলী এসেছি। সবার সঙ্গে ঈদ উদযাপন করতেই বাড়ি যাচ্ছি। সবাই মিলেমিশে ঈদ করব, এই খুশিতে বৃষ্টি, যানজটেও ভোগান্তি মনে হচ্ছে না।


এদিকে ট্রেন ও লঞ্চেও যাত্রীদের চাপ দেখা গেছে। বৃষ্টি মাথায় নিয়ে যাত্রীরা ছুঁটছেন রেল স্টেশন ও সদরঘাটে। তবে, যাত্রীদের চাপ থাকলেও এখনও বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি। লঞ্চ যাত্রীরাও অনেকটা স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছেন।


পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থেকে ২৪ ঘণ্টা কাজ করছে পুলিশের সব ইউনিট ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।


তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে ও পশুর হাটে ছিনতাই, মলম ও অজ্ঞান পার্টির সদস্যরা যাতে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম করতে না পারে সেজন্যও পুলিশ কাজ করছে। এ ধরনের নাশকতামূলক কাজ করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।


নগরবাসীর উদ্দেশে পুলিশ প্রধান বলেন, ঈদের ছুটিতে শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাওয়ার সময় মূল্যবান মালামাল নিরাপদ হেফাজতে রেখে যাবেন। অতিরিক্ত যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস, লঞ্চ ও ট্রেনে ভ্রমণ করবেন না। ট্রেনের ছাদে ভ্রমণ করবেন না।

আরও খবর