সাড়ে ৮ বছরের প্রতীক্ষার অবসান: জাবিপ্রবির জন্য ১৫৭৩ কোটি টাকার বাজেট প্রস্তাব অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীকে বিমোহিত করে টাকা লোপাট "সরকারের অগ্রাধিকার প্রকল্প খাল খনন কর্মসূচী বাস্তবায়নের সজাগ থাকতে হবে " লাখাইয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডক্টর জিএম সরফরাজ। লাখাইয়ে গ্রাম আদালত ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রিন্সিপাল কাজী ফারুকী ইনস্টিটিউটে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলা: বনদস্যু দমনে অস্থিরতা তৈরির অপচেষ্টা পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল বগুড়ায় মোটরসাইকেলে লিফট দেওয়ার নামে যুবককে অজ্ঞান করে সর্বস্ব লুট বিভাগীয় কমিশনারের সফর, উন্নয়ন ও জনসেবা নিয়ে মতবিনিময় ঝিনাইগাতীতে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ লোহাগাড়ায় বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, উল্লাসে মাতল ফুটবলপ্রেমীরা লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎

যুক্তরাষ্ট্রপ্রবাসীর অপহৃত সেই কিশোরী কন্যা এখন বাবা-মায়ের কাছে

জামালপুরের ইসলামপুরে যুক্তরাষ্ট্রপ্রবাসীর অপহৃত সেই কিশোরী কন্যা এখন বাবা-মায়ের কাছে।

ইসলামপুর থানায় দায়েরকৃত ওই কিশোরী কন্যাকে অপহরণের মামলায় প্রধান আসামির সঙ্গে নাটকীয় ভাবে জামালপুর আদালতে হাজির হলে সংশ্লিষ্ট বিচারক তাঁকে তাঁর বাবা-মায়ের জিম্মায় প্রেরণের আদেশ দেন। একই সঙ্গে অপহরণকারীকে জেলহাজতে প্রেরণেরও দেন। পরে আদালত থেকে ওই কিশোরীকে তাঁর বাবা-মা বাড়িতে নিয়ে যান।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্রাম হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ইসলামপুর থানায় দায়েরকৃত অপহরণ মামলার প্রধান আসামি মো. পূর্ণ ওরফে বাবু অপহৃত ওই কিশোরীকে সঙ্গে নিয়ে
গত বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে স্বেচ্ছায় আদালতে হাজির হলে সংশ্লিষ্ট বিচারক ওই কিশোরীকে তাঁর বাবা-মায়ের জিম্মায় প্রেরণের আদেশ দেন। একই সঙ্গে অপহরণকারী বাবুকে জেলহাজতে প্রেরণ করেন বিচারক। বাবু পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারের ছোট ভাই।

মামলা সূত্রে জানা যায়, ইসলামপুর উপজেলার একব্যক্তি সপরিবারে দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। তাঁর ১৩ বছর বয়সী এক কন্যার সঙ্গে যুব মহিলা লীগের নেত্রী মুনমুন আক্তারের ভাই মো. পূর্ণ ওরফে বাবু মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৮ জুন যুক্তরাষ্ট্রের ওইপ্রবাসী সপরিবারে ঈদুল আজহা উপলক্ষে ইসলামপুরের গ্রামের বাড়িতে বেড়াইতে আসেন। ৩০ জুন সন্ধ্যায় বাড়ির সামনে সড়কে হাঁটাচলাকালে ওই কিশোরী কন্যাকে মুনমুন আক্তার এবং উরফা বেগমের কুপরামর্শে বাবু বিয়ে করা কথা বলে মোটরসাইকেলে উঠিয়ে পালিয়ে যায় বাবু। গত ২ জুলাই রাতে  ভুক্তভোগী যুক্তরাষ্ট্রপ্রবাসী পক্ষে তাঁর ছোট ভাই বাদি হয়ে শিশু কন্যা অপহরণের অভিযোগে ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে যুব মহিলা লীগ নেত্রী মুনমুন আক্তারের মা মামলার ২ নম্বর আসামি মোছা. ওরফা বেগমকে পুলিশ গ্রেপ্তার করে। মামলায় ৩ নম্বর আসামি করা হয় যুব মহিলা লীগ নেত্রী মুনমুন আক্তারকে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'আদালতের আদেশে যুক্তরাষ্ট্রপ্রবাসীর অপহৃত কিশোরী কন্যা এখন তাঁর বাবা-মায়ের জিম্মায়। তদন্ত সাপেক্ষে মামলার পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।'

আরও খবর