পীরগাছায় মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ৪ দিনব্যাপী উন্নত প্রশিক্ষণ সম্পন্ন শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ প্রকাশ্য দিবালোকে বাংলা টিভির বেনাপোল প্রতিনিধিকে হত্যাচেষ্টা, সাংবাদিকদের তীব্র ক্ষোভ নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল বগুড়ায় মোটরসাইকেলে লিফট দেওয়ার নামে যুবককে অজ্ঞান করে সর্বস্ব লুট বিভাগীয় কমিশনারের সফর, উন্নয়ন ও জনসেবা নিয়ে মতবিনিময় ঝিনাইগাতীতে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ লোহাগাড়ায় বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, উল্লাসে মাতল ফুটবলপ্রেমীরা লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ

ঝিনাইগাতীতে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, উপজেলা প্রকৌশলী অন্তু বল, ওসি মো. আমিরুল ইসলাম, পিআইও রাজীবুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। এছাড়াও ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশি, সাধারণ সম্পাদক অসীম ম্রং, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ঘাগড়া, ভাইস চেয়ারম্যান চিন্তাহরণ হাজং, ভাইস চেয়ারম্যান অরুন চন্দ্র কোচ, নন্দলাল বর্মনসহ আদিবাসী, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীসহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। ওই সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ২০ জন শিক্ষার্থীকে ২ লক্ষ ৩৫ হাজার ২৯৪ টাকার বাইসাইকেল, ১৩ জনকে ১ লক্ষ ৫২ হাজার ৯২৭ টাকার সেলাই মেশিন, প্রাথমিক পর্যায়ের ৬৫ জনকে শিক্ষাবৃত্তি বাবদ ১ লক্ষ ৯৫ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের ৩৯ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৬ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৮২ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিনসহ সর্বমোট ৯ লক্ষ ৬০ হাজার ২২১ টাকা বিতরণ করা হয়। 

Tag
আরও খবর