‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

গোয়ালন্দে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দে সার ডিলার নিয়ম বহির্ভূতভাবে উপজেলার বাইরে অন্যত্র সার  সরিয়ে নেয়ার সময় ৪০ বস্তা ইউরিয়া সার সহ ডিলার খন্দকার ফারুক হোসেনকে (৫৫) আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় ৪০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সারসহ সার ডিলারকে আটক করেন।

জানা গেছে, সারের ডিলার নিয়ম বহির্ভূতভাবে উপজেলার বাইরে অন্যত্র সার সরিয়ে নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ বস্তা ইউরিয়া সার সহ হাতেনাতে সারের ডিলার খন্দকার ফারুক হোসেনকে আটক করা হয়। আনীত অভিযোগ স্বীকার করায় মেসার্স খন্দকার ফারুকের স্বত্বাধিকারী খন্দকার ফারুক হোসেনকে মোবাইল কোর্ট আইন,২০০৯ এর তফসিল ভুক্ত অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন,১৯৫৬ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ডিসিআর মূলে তাৎক্ষণিক টাকা আদায় করা হয়। 

জব্দকৃত ৪০ বস্তা ইউরিয়া সার উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় দেয়া হয়। প্রকৃত কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যে জব্দকৃত ৪০ বস্তা ইউরিয়া সার বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমাদানের সিদ্ধান্ত হয়। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। সহযোগিতা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, উপজেলা আনসার সদস্য, বাজার ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, সার নিয়ে যেকোনো অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Tag
আরও খবর




deshchitro-69e34850c58f7-180426030104.webp
জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল

৬ ঘন্টা ১৮ মিনিট আগে