কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

কুড়িগ্রামে নাতনির মৃত্যু, শোক সইতে না পেরে মারা গেলেন দাদি


কুড়িগ্রামে পানিতে ডুবে  নাতনি মিনা খাতুন (৯) নিহত হবার কয়েক ঘন্টার ব্যবধানে শোকে স্ট্রোক করে মারা গেলেন  দাদি মর্জিনা বেগম (৫৫) ।



ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে। ওই গ্রামের মফিজুল হকের বাড়িতে ঘটনাটি ঘটে। নিহতরা মফিজুল হকের মা ও মেয়ে।



খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে মিনা খাতুন (৯) এর মৃত্যু হয়। নাতনির সেই মৃত্যু শোক না পেরুতেই ওই দিন রাতেই স্ট্রোক করে প্রাণ হারান দাদিও। তাদের মৃত্যু সংবাদে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। 



ওই গ্রামের প্রতিবেশী আব্দুল মালেক বলেন, পরিবারের সবাই একসাথে মৃত নাতনির আনুষ্ঠানিকতা নিয়ে কথাবার্তা শেষে ঘুমানোর আগেই দাদি স্ট্রোক করে মারা যান। ওই দাদি ছোট থেকে নাতনি মিনাকে মানুষ করেছে। তাকে নিয়ে দুঃশ্চিতায় হয়তো দাদি মারা গেলেন।



স্থানীয় ইউপি সদস্য মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল দুপুরের দিকে পানিতে ডুবে মিনা খাতুন নামের এক শিশু মারা গেছে। শিশুটির শোকে তার দাদিও রাতে স্ট্রোক করে মারা গেছেন। রাতে শিশুটির জানাজা হয়েছে। আর আজ সকাল ১০টার দিকে ওই দাদির জানাজা হয়েছে। এ ঘটনায় আমার গ্রামটিতে শোকের ছায়া নেমেছে। 



আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে