‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

শার্শায় কোমল মতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতারণ

Jakir Hossain ( Contributor )

প্রকাশের সময়: 03-08-2023 12:18:13 pm

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বামুনিয়া সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমল মতি শিক্ষার্থীদের মাঝে ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ০৩ই আগস্ট সকাল ১২ টায় বামুনিয়া সোনাতনকাটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে ও বামুনিয়া সোনাতনকাটি বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাজহারুল ইসলামের সঞ্চালনায় শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু প্রধান অথিতি ও উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে এই ড্রেস তুলে দেন।

এসময় প্রধান অতিথির বক্তব্য সিরাজুল হক মঞ্জু বলেন, শিক্ষার্জন তুলনাহীন৷ শিক্ষা মানুষকে আরো এগিয়ে নিয়ে যায়৷ শিক্ষার মধ্য দিয়েই আমাদের রাজনৈতিক বা সামাজিক সমাজ প্রতিষ্ঠিত হয়েছে। তাই শিক্ষাকে গুরুত্বের সাথে সকলকেই গ্রহণ করা উচিত।

এসময় বামুনিয়া সোনাতনকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, ডাঃ আফিল উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, বামুনিয়া সোনাতনকাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বামুনিয়া সোনাতনকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওজিয়ার রহমান, ইউপি সদস্য কামরুজ্জামান প্রমুখ।

আরও খবর