আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ

চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করল ভারতের চন্দ্রযান-৩

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-08-2023 01:41:16 am

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত। তবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে বিশ্বের প্রথম দেশ হিসেবে ইতিহাস গড়ল ভারত। নির্ধারিত সময়ের আগেই চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করে চন্দ্রযান-৩। পৃথিবীর আর কোনও দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। চন্দ্রপৃষ্ঠের দক্ষিণ মেরুটি এতোদিন অনাবিষ্কৃতই ছিল।


ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো টুইট করেছে জানিয়েছে, বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬ টায় দেশটির চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম অবতরণ করতে শুরু করে। ১৯ মিনিটের অবতরণ প্রক্রিয়া শেষে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়ে চন্দ্রযান-৩।


ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্‌স সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। সেখান থেকেই তিনি বিক্রমের অবতরণ প্রত্যক্ষ করছেন। বিজ্ঞানীদের উৎসাহ দিতে ইসরোর সরাসরি সম্প্রচারে যোগ দিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, এরকম ইতিহাস তৈরি দেখতে পারলে জীবন ধন্য হয়ে যায়। এরকম ঐতিহাসিক ঘটনা দেশের চিরদিনের চেতনা হয়ে থেকে যায়। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব।


মোদী আরও বলেন, টিম চন্দ্রযানকে, বিজ্ঞানীদের আমার শুভেচ্ছা। তারা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। ১৪০ কোটি দেশবাসীকে শুভেচ্ছা। ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তে। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়। আমি এখন দক্ষিণ আফ্রিকায়। দেশবাসীর সঙ্গে সঙ্গে আমার মনও এখানেই ছিল।


উল্লেখ্য, গত ১৪ জুলাই দেশটির স্থানীয় সময় দুপুর ২টো ৩৫ মিনিটে অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে চাঁদের দিকে রওনা দেয় চন্দ্রযান-৩। দীর্ঘ ৪০ দিনের যাএা আজ চাঁদের মাটি স্পর্শ করে ইতিহাস গড়ে চন্দ্রযান-৩।


এদিকে, ৪৭ বছর পর প্রথমবারের মতো চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল রাশিয়া। আগামী ২১-২২ আগস্ট যানটির চাঁদে অবতরণ করার কথা থাকলেও একদিন আগেই চাঁদের বুকে বিধ্বস্ত হয়েছে রুশ মহাকাশযান লুনা-২৫। 


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক লুনা-২৫ মহাকাশযানটি অবতরণের আগে চন্দ্রমণ্ডলের নিম্নস্তরে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চাঁদের বুকে আছড়ে পড়ে। গত সপ্তাহে সয়ুজ রকেটে করে মহাকাশযানটি পাঠানো হয় ৷ লুনা-২৫ চাঁদের দক্ষিণ গোলার্ধে নেমে পানি নিয়ে অনুসন্ধান চালানোর কথা ছিল৷ চাঁদে ১৫ সেন্টিমিটার নিচ থেকে পাথর সংগ্রহ করার জন্য এতে নানা ধরনের যন্ত্রপাতিও ছিল ৷


রুশ রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (১৯ আগস্ট) ১১টা ৫৭ মিনিটের দিকে মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।পরে যানটি একটি অনিশ্চিত কক্ষে প্রবেশ করে এবং একটা সময় ভূপৃষ্ঠে বিধ্বস্ত হয়। এই ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ কমিটি গঠন করেছে রাশিয়া।

আরও খবর
69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

৩৫ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

১৪৮ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে


695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

১৫৪ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে



deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

২৩৬ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২৬১ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে