কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

ঠাকুরগাঁওয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ মো: রুবেল রানা (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বুধবার (৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হরিহরপুর হাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রুবেল রানা ওই এলাকার মৃত-ছোট বাবুর ছেলে।


ফেন্সিডিলসহ মাদক কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ।


তিনি জানান, মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদে অবগত হয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর হাজিপাড়া গ্রামে আটক মাদক কারবারির বাসা তল্লাশি করা হয়। এসময় বাড়ীতে গোপন স্থান থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি রুবেল রানাকে আটক করা হয়। আটক মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করা হলে মাদকগুলো ইসলামনগর এলাকার মৃত-জকিমউদ্দিনের ছেলে সোহাগ আলীর বলে জানায়।পরে একজনকে পলাতক দেখিয়ে দুইজনের নামে ঠাকুরগাঁও সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।  পলাতক আসামীকে দ্রুত আটক করা হবে বলেও জানান তিনি।

 

অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আজাহারুল ইসলাম, এএসআই মো: দাইমুল হক সহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য স্টাফরা উপস্থিত  ‍ছিলেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

২ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে