কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই

চুনকা পাঠাগারে মারামারি ও বিশৃঙ্খলা



গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগরীর অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র পৌরপিতা আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। শুক্রবার সন্ধ্যায় চুনকা মিলনায়তনের মেইন হলে ডান্স অনুষ্ঠানের আয়োজন করে ডান্স একাডেমির এক সংগঠন, যার পরিচালক নয়ন নামে জনৈক ব্যাক্তি। ঘটনাস্হলে গিয়ে জানা যায়, সন্ধ্যায় প্রোগ্রাম শুরুর পর থেকেই অধিকাংশ কিশোর কিশোরীদের বিশৃঙ্খলা বিরাজমান ছিলো পুরো চার তলা পর্যন্ত। এরপর রাত আটটা ত্রিশ নাগাদ হটাৎ প্রচন্ড শোরগোল সৃষ্টি হলে জানা যায় দুই মধ্য বয়স্ক নারী মারামারি করে একজন অন্যজনের মাথা ফাটিয়ে ফেলেছে একইসাথে উভয়েই প্রচন্ড মারমুখী আচরণে লিপ্ত হয়। উভয় নারীই ডান্স গ্রুপের সাথে জড়িত। আঘাত প্রাপ্ত নারীর নাম দীপালি রানী সাহা। এই বাকবিতণ্ডা মূহুর্তেই চুনকা অডিটোরিয়াম ও তার বাহিরে  ছড়িয়ে পড়ে ব্যপক  জনাসমাগম সৃষ্টি হয়। 

এ বিষয়ে সেখানে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সদ্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রয়াত মীর আনোয়ার হোসেন এর দল নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সিনিয়র সহ সভাপতি জনাব শাহজালাল মন্ডল জানান, "চুনকা পাঠাগার আমাদের প্রাণের স্পন্দন। মহান মুক্তিযুদ্ধের পর থেকে আমরা নারায়ণগঞ্জবাসী অধিকাংশ নাটক মঞ্চায়ন করেছি এই চুনকা পাঠাগারে। এটা আমাদের কাছে একটি পবিত্র জায়গা, সেখানে শিল্প ও সাহিত্যের চর্চা হয়। কিন্তু কালের আবর্তনে চুনকা পাঠাগারে এখন আমাদের প্রিয় নাটকের মঞ্চে যতসব অপসাংস্কৃতিক নৃত্য ও ভিনদেশী কালচার দেখতে হচ্ছে। আমরা অতি শীগ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের ডান্স প্রোগ্রামের ব্যাপারে সজাগ দৃষ্টি  রাখতে অনুরোধ জানাবো"

এ বিষয়ে সেখানে উপস্থিত নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, "আমরা পৌরপিতা আলী আহাম্মদ চুনকা ভাইকে নিয়ে নাটক - কালো মানিক করেছি এই মঞ্চে। তখন এই ধরনের ভিনদেশী ডান্স প্রোগ্রাম হতো না, চুনকা পাঠাগার মানেই নাটক। এই মঞ্চে আমরা ৫০ এর অধিক নাটক মঞ্চায়ন করেছি। এই পাঠাগার থেকেই নাটক আমাদের শরীরের রক্তের সাথে  মিশে গেছে। কিন্তু বর্তমানে এখানের এই শিল্পমনা পরিবেশ কিভাবে এমন হয়ে গেল সেটাই ভেবে পাই না।" দেলোয়ার হোসেন দেলু সাহেবের কাছে আরও বিস্তারিত জিজ্ঞেস করা হলে তিনি জানান " আমরা নীচ তলায় নাটকের রিহার্সাল করতেছিলাম, এহেন অবস্থায় হটাৎ অসংখ্য মানুষের হৈ চৈ শুনে বিচলিত হয়ে যাই। পরে হল প্রাঙ্গণে এসে এরূপ অবস্থা দেখে বেশ অবাক হই। এহেন ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা "

সেই সাথে দেখা যায়, চুনকা পাঠাগারের দক্ষিণ দিকের বাহিরের সিড়িতে উপরের অন্ধকারে উচছৃঙ্খল ছেলেদের আড্ডা। যা প্রায়শই চোখে পড়ে।

এ বিষয়ে তাৎক্ষণিক চুনকা পাঠাগারের দায়িত্বে থাকা কর্মকর্তা আলেয়া আক্তারের কাছে ফোন করে জানতে চাওয়া হলে, তিনি বিষয়টি খতিয়ে দেখার এবং যথাযথ পদক্ষেপ নেবার আশা ব্যক্ত করেন। 

একইসাথে লাইব্রেরি ইনচার্জ তামান্না মেহেবুবকে সরাসরি অফিসে পাওয়ার সুবাদে, তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি এ ব্যাপারে দু:খ প্রকাশ করেন এবং এহেন উশৃঙ্খল পরিস্থিতি সম্পর্কে দ্রুতই দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন বলে জানান। এছাড়াও তিনি ডান্সের এ ধরনের প্রোগ্রামগুলোর নেতিবাচক দিক প্রসঙ্গ ব্যক্ত করেন। 

আরও খবর






deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৫ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে