দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুস্থ সবল সচ্ছল ব্যাক্তি পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা

নাজমুল হক চৌধুরী, জেলা প্রতিনিধি, নরসিংদী

সরকার প্রতিবন্ধী ভাতা দিচ্ছেন যারা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী অথচ প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন একজন সুস্থ,  সচ্ছল ব্যাক্তি। যার কোন শারীরিক বা মানসিক প্রতিবন্ধীর কোন লক্ষন ই নাই।এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে রায়পুরা উপজেলার  ডৌকারচর ইউনিয়নে। অভিযুক্ত ব্যাক্তির নাম মজিবর রহমান।তার বাড়ি (৪)নং ওয়ার্ডের পশ্চিম পাড়া। 


এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে  মোঃ মজিবর রহমান, পিতা হানিফ মিয়া। যিনি বিগত চার পাচ বছর কর্মরত ছিলেন সাউথ আফ্রিকা। বর্তমানে তিনি সরকারি প্রতিবন্ধি বাতা পাচ্ছেন। অথচ  তিনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। মুজিবর রহমানের ছেলে বর্তমানে  ইটালি কর্মরত।যার মাসিক আয়-১০০০০০(একলক্ষ) টাকা।


মুজিবর রহমানের ছোট ভাই  মোঃ মুর্শেদ আলম  দশ বছর যাবত মাল্টাতে আদম ব্যবসা করে আসচ্ছে।যার বর্তমান একটি রাজকীয় বাড়ি রয়েছলএবং  বহু বাসা ও জায়গা জমি রয়েছে।


এমন একটি সচ্ছল পরিবারের সদস্য প্রতিবন্ধী না হয়েও নিচ্ছেন প্রতিবন্ধী ভাতা।মোঃ মুজিবর রহমানের প্রতিবন্ধী ভাতা কার্ডটি ২৪/০৯/২০২১ সালে ইস্যু হয়। তার আইড নম্বর -৩৭১১৬১২৪৫১০২। 


এলাকায় এই নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে । ডৌকারচর ইউনিয়নে অনেক হত দরিদ্র প্রতিবন্ধী রয়েছেন যারা এই ভাতার প্রাপ্য দাবীদার। অথচ  এলাকার প্রভাবশালী কিছু অসাধু ব্যাক্তির মাধ্যমে টাকার বিনিময়ে এই কার্ড এর ব্যবস্থা করেন সুস্থ মুজিবর রহমান।


ডৌকারচর নিবাসী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আজিজুর রহমান বলেন সঠিক তদন্তের মাধ্যমে এসব জঘন্য কাজের বিচার হওয়া উচিৎ । মোস্তফা সরকার বলেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলোর বিচার হ ওয়া উচিৎ।

 

 মুজিবর রহমান  কি ভাবে প্রতিবন্ধী ভাতায় নিবন্ধিত হন এবং কাদের সহযোগিতা তিনি নিবন্ধিত হয়েছেন সকলকে আইনের আওতায় এনে তার সঠিক তদন্ত করে যাবতীয় ব্যবস্হা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

Tag
আরও খবর