দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাধবদীতে প্রতিপক্ষকে ফাসাতে গুলিবিদ্ধ হবার নাটক।

নরসিংদীর  মাধবদীতে  প্রতিপক্ষকে ফাঁসাতে গু*লিবিদ্ধ হওয়ার নাটক করেছে সজিব মিয়া ৩০ নামে এক ব্যাক্তি।

অদ্য ১৫ আক্টোবর২০২২  শনিবার সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আল আমিন  নরসিংদী এক প্রেস ব্রিফিংয়ে জানান যে,গত ১৪ অক্টোবর ২০২২ ইং রোজ শুক্রবার নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায়  সজীব মিয়া কর্তৃক গু*লিবিদ্ধ হওয়ার ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। 

পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে ফাঁসাতে তার বন্ধু মামুনকে সাথে নিয়ে গু*লিবিদ্ধ হওয়ার  নাটক সাজানো হয়। গত শ্রক্রবার(১৪ অক্টোবর) দুপুরে মাধবদী থানায় পাঁচদোনা এলাকায় ঘটনা ঘটেছে বলে দাবি করে।


গত ১৪ অক্টোবর একজন ব্যাক্তিকে গুলি করা হয়েছে মর্মে মিডিয়ার মাধ্যমে একটি সংবাদ জেলা পুলিশ নরসিংদীর দৃষ্টিগোচর হয়। সংবাদ প্রাপ্তির পর তাৎক্ষনিক ভাবে নরসিংদী জেলা পুলিশ ঘটনার বিষয়ে তদন্তে নামে। তদন্তকালে জানা যায় মোঃ সজিব মিয়া (৩০), পিতা-বীর মুক্তিযোদ্ধা মোঃ দুলাল মিয়া, সাং-আসমান্দীর চর (মুক্তিযোদ্ধা আর্দশ গ্রাম), থানা-মাধবদী, জেলা-নরসিংদী উক্ত ঘটনার স্বীকার  হয়েছে।

 

ঘটনা ঘটার সাথেই সাথেই সজিব মিয়া প্রথমে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায় এবং সেখানেও চিকিৎসা গ্রহন করে। সজিব উল্লেখ করেন পাচদোনা বাজারে আনিস ট্রেডার্স এর সামনে এই ঘটনা ঘটেছে  এবং ঘটনার সময় তার সহিত তার বন্ধু মামুন(২৬), পিতা- মৃত কালাম, সাং- পাথরপাড়া , থানা- মাধবদী উপস্থিত ছিল। 


জেলা পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভির ফুটেজ বিচার বিশ্লেষণ করে ঘটনার কোন অস্থিত্ব পায় না।সিসি টিভি ফুটেজে  উক্ত সময়ে তাদেরকে স্বাভাবিক ভাবেই হেটে যেতে সিসিটিভির ফুটেজে দেখা যায়।


জেলা পুলিশ পরবর্তীতে  সজিব মিয়ার বন্ধু মামুনকে প্রাথমিকভাবে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সজিব নিয়া শিবপুর থানার চাঞ্চল্যকর মেম্বার আরিফ পাঠান হত্যা মামলার সাক্ষি। এই মামলার আসামী টিটু, মোস্তফা, মাসুম ও পলাশ সজিব মিয়া কে হুমকি উল্লেখ করে মাধবদী থানায় গত ১২ অক্টোবর একটি জিডি করেন।


জেলা পুলিশ জানায় মূলত এই বিষয়টি সবার কাছে গ্রহনযোগ্য করার জন্য সজিব মিয়া নিজেই  তার বুকের বাম পাশে ছুরি দিয়ে চিরে কালো এক ধরনের বস্তু প্রবেশ করান, শরীরে কয়েক জায়গায় ছুরি দিয়ে কাটেন। বন্ধু মামুনকে সাথে নিয়ে মাধবদী থানাধীন পাঁচদোনা দাসপাড়া সাকিনস্থ প্রফুল্ল এর পুকুরপাড়ের এক কোনায় নির্জন স্থানে সঙ্গীয় বন্ধু মামুনকে নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক সজিব মিয়া নিজেই ঘটনা ঘটান। 


পরবর্তিতে তারা নরসিংদী সদর হাসপাতালে যায় এবং সেখানে ডাক্তারকে সে গু*লিবিদ্ধ হয়েছে মর্মে উপস্থাপন করলে তাকে পরবর্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাৎক্ষনিক ছেড়ে দেন। 


মাধবদী আসলে সজীবকে তার বন্ধু মামুনের বক্তব্য অনুযায়ী মুখোমুখি করলে সে পুরো ঘটনার কথা স্বীকার করে এবং বলে জিডিতে উল্লেখিত আসামীদের শায়েস্তা করা এবং পুলিশের দৃষ্টি আকর্ষন করার জন্য উক্ত ঘটনা সাজিয়েছে।

আরও খবর