দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইবিতে অছাত্র দ্বারা শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অছাত্র দ্বারা উপাচার্যের কার্যালয়ে শিক্ষক লাঞ্চনার ঘটনায় প্রতিবাদ জানাতে মানববন্ধন করেছে শিক্ষককেরা। সোমবার ( ১২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার পর বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এ মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম।


এসময় শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, সহসভাপতি অধ্যাপক ড. মোঃ আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, সদস্য অধ্যাপক ড. মোঃ মাহবুবর রহমান, অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক  ড. শেলীনা নাসরিনসহ প্রায় অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন। 


এসময় শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন বলেন, 'গত ৬ ফেব্রুয়ারী উপাচার্যের সাথে কথা বলতে গেলে অছাত্ররা হঠাৎ উপাচার্য কার্যালয়ে প্রবেশ করে গলিগালাজ শুরু করে। পরে এ বিষয়ে উপাচার্যের হস্তক্ষেপ চেয়েছিল শাপলা ফোরাম। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা পালন করায় আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি।'


শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মান বলেন, 'আমরা গত ১১ ফেব্রুয়ারি উপাচার্যের সাথে দেখা করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু তিনি কোন পদক্ষেপ নেননি। তাই ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী মানববন্ধনে করছে শিক্ষকেরা। শিক্ষকদের লাঞ্চনার বিচার নিশ্চিত না হলে পরবর্তীতে কঠোর কার্যক্রম হাতে নেবে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।'

আরও খবর