দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নরসিংদীতে উদ্বোধন হল পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে।


আজ মঙ্গলবার (১৮ অক্টোবর, ২০২২) পুলিশ লাইন মাঠে, জেলা পুলিশ, নরসিংদী কর্তৃক আয়োজিত পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর শুভ উদ্বোধন কাজী আশরাফুল আলম পিপিএম করেন পুলিশ সুপার, নরসিংদী। 


কোরআন তেলাওয়াত ও বাহারি রঙের বেলুন আকাশে উড়িয়ে শুরু হয় উদ্বোধন।এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার ও অন্যান্য পুলিশ অফিসার বৃন্দ। 


পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ১০ টি অংশগ্রহণ করবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রথম রাউন্ড খেলবে  ১০টি দল।


ক গ্রুপে ১. নরসিংদী মডেল থানা ও শহর পুলিশ ফাঁড়ি, ২. মাধবদী থানা ও শেখেরচর পুলিশ ফাঁড়ি, ৩. শিবপুর মডেল থানা, ৪. পলাশ থানা ও ৫. বেলাব থানা।


খ গ্রুপে ১. মনোহরদী থানা ও রামপুর তদন্ত কেন্দ্র, ২. রায়পুরা থানা ও বাশঁগাড়ী তদন্ত কেন্দ্র, ৩. পুলিশ লাইন্স, ৪. ডিবি/ডিএসবি শাখা, ও ৫. সদর ট্রাফিক/সদর কোর্ট। 


আজ উদ্বোধনী ম্যাচে নরসিংদী মডেল থানা ও শহর পুলিশ ফাঁড়ি বনাম মাধবদী থানা ও শেখেরচর পুলিশ ফাঁড়ি ফুটবল দল ১-১ ড্র করেন।

অপর ম্যাচে পলাশ থানা বনাম শিবপুর মডেল থানাফুটবল দল ০-০ (গোলশূন্য) ড্র করেন।


জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগন এই আয়োজনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পুলিশ সুপার কাজী আশরাফুল আলম মহোদয়কে। দায়িত্ব পালনের পাশাপাশি মাঝে মাঝে এরকম আয়োজন অংশগ্রহণ  পুলিশ সদস্যদের জন্য ও শারীরিক মানসিক ভাবে পজিটিভ ফল বয়ে আনবে।

Tag